চাঁদপুরে ৭২ লাখ চিংড়িরেণু জব্দ, ডাকাতিয়ায় অবমুক্ত

চাঁদপুর প্রতিনিধি
২৫ মে ২০২৫, ১৪:৩৮ আপডেট : ২৫ মে ২০২৫, ১৪:৩৮

চাঁদপুরের হাইমচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে পাচারের সময় ৭২ লাখ চিংড়িরেণু জব্দ করা হয়েছে। জব্দ রেণু পরবর্তীতে মেঘনা নদীর মোহনা এলাকায় ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।

রবিবার (২৫ মে) বেলা ১১টার দিকে এসব তথ্য জানান চাঁদপুর সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ মে) দিবাগত রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের যৌথ উদ্যোগে হাইমচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকায় ট্রলারে করে চিংড়িরেণু পাচারের সময় ধাওয়া দিয়ে দুটি ট্রলার আটক করা হয়। পরে ট্রলার থেকে ১৪৫টি ড্রামে থাকা প্রায় ৭২ লাখ চিংড়ির রেণু জব্দ করা হয়। পরে আজ ভোর ৫টার দিকে সেগুলোকে মেঘনা নদীর মোহনা এলাকায় ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।’

চিংড়িরেণুসহ দেশীয় প্রজাতির সকল রেণু পোনা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

/কেএইচটি/
সম্পর্কিত
হাওরের ১৬০ প্রজাতির মাছ গেলো কোথায়?
মাছের মাথা দিয়ে টমেটো ঝোল, ভাতের সঙ্গে জমবে দারুণ
সামুদ্রিকের পাশাপাশি মিঠাপানির মাছ রফতানির লক্ষ্য সরকারের
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক