ছবিতে এয়ার ইন্ডিয়ার বিমানের লেজ ও ক্ষতিগ্রস্ত মেডিক্যাল কলেজের হোস্টেল

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৫, ১৮:১৩আপডেট : ১২ জুন ২০২৫, ১৯:৫১

ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট উড্ডয়নের কয়েক মিনিট পরই বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনার পর প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি আহমেদাবাদের বিজে মেডিক্যাল কলেজ সিভিল হাসপাতালের আবাসিক ডাক্তারদের হোস্টেলে আঘাত হানে। এতে হোস্টেলটি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। 

ছবিতে এয়ার ইন্ডিয়ার বিমানের লেজ ও ক্ষতিগ্রস্ত মেডিক্যাল কলেজের হোস্টেল

অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন ফেডারেশন এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানায়, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সাহায্য দিতে প্রস্তুত। 

ছবিতে এয়ার ইন্ডিয়ার বিমানের লেজ ও ক্ষতিগ্রস্ত মেডিক্যাল কলেজের হোস্টেল

দুর্ঘটনাস্থলে ছবিতে দেখা গেছে, হোস্টেল ভবনটি বিধ্বস্ত এবং বিমান বিধ্বস্ত হওয়ার পর সৃষ্ট আগুনের কালো ধোঁয়ায় আচ্ছন্ন। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজ চলাকালে সেখানে প্রচুর জনসমাগম হয়। ভবনের ধ্বংসাবশেষ সরাতে আর্থ-মুভিং মেশিন আনা হয় এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। 

ছবিতে এয়ার ইন্ডিয়ার বিমানের লেজ ও ক্ষতিগ্রস্ত মেডিক্যাল কলেজের হোস্টেল

দুর্ঘটনাস্থলের একটি ছবিতে দেখা যায়, বিমানের লেজ (পিছনের অংশ) হোস্টেলের উপরের তলায় আঘাত হেনেছে। হোস্টেলের ভিতরের ছবিতে বিমানের ধ্বংসাবশেষ ভবনের পিছনের দেয়ালে আটকে থাকতে দেখা যায়। 

ছবিতে এয়ার ইন্ডিয়ার বিমানের লেজ ও ক্ষতিগ্রস্ত মেডিক্যাল কলেজের হোস্টেল

আরেকটি ছবিতে বিমানের পিছনের চাকা হোস্টেল ভবনের দেয়ালে আঘাত হানতে দেখা যায়। দূর থেকে তোলা একটি ছবিতে দেখা যায়, ভবনের বাইরে জনসমাগম হয়েছে এবং বিমানটি ভবনের ছাদে পড়ে আছে। 

ছবিতে এয়ার ইন্ডিয়ার বিমানের লেজ ও ক্ষতিগ্রস্ত মেডিক্যাল কলেজের হোস্টেল

হোস্টেল ভবনের ভিতরের একটি দৃশ্যে দেখা যায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হোস্টেলের ক্যান্টিন, যেখানে লাঞ্চের সময় টেবিলে খাবার পড়ে রয়েছে। বিমানটি যে অংশে আঘাত হেনেছিল, সেখানে আগুন ধরে যায় এবং রান্নাঘরও ক্ষতিগ্রস্ত হয়। 

ছবিতে এয়ার ইন্ডিয়ার বিমানের লেজ ও ক্ষতিগ্রস্ত মেডিক্যাল কলেজের হোস্টেল

বিমানের ধ্বংসাবশেষের কিছু অংশ হোস্টেলের কাছে খোলা জায়গায় পড়ে, যেখানে আগুনে গাছপালা পুড়ে যায়। পরে ফায়ারফাইটারদের উদ্ধারকাজ চালাতে দেখা যায়। 

6

এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার পর হোস্টেলের কাছে ছোট ছোট আগুন নেভাতে ব্যস্ত ছিলেন অগ্নিনির্বাপক কর্মীরা। হোস্টেলের বাইরে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ, আর সেখানে চলছে অগ্নিনির্বাপণ কাজ।

ছবিতে এয়ার ইন্ডিয়ার বিমানের লেজ ও ক্ষতিগ্রস্ত মেডিক্যাল কলেজের হোস্টেল

ছবি ও তথ্য  সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের