পাকিস্তানের মধ্যাঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২৫, ১২:৫১আপডেট : ২৯ জুন ২০২৫, ১২:৫১

পাকিস্তানের মধ্যাঞ্চলে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।  তবে এখন পর্যন্ত কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জানিয়েছে, রবিবার (২৯ জুন) ভোর ৩টা ৫৪ মিনিটে এই মাঝারি মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার  জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মুলতান শহর থেকে ১৪৯ কিলোমিটার পশ্চিমে। ভূগর্ভের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

এখন পর্যন্ত কোনও সংস্থা হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সরকারি নির্দেশিকায় বলেছে, ‘পাকিস্তান একটি ভূমিকম্প-প্রবণ অঞ্চল, যেখানে ভূমিকম্পের ঝুঁকি অত্যন্ত বেশি।’

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর আগে পাকিস্তানে সর্বশেষ ভূমিকম্প হয়েছিল ১৯ মে। দেশটিতে প্রায়ই বিভিন্ন মাত্রার ভূমিকম্প হয়। সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি ঘটে ২০০৫ সালে। ওই ভূমিকম্পে ৭৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।

/এস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান