ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২৫, ১৯:০১আপডেট : ৩০ জুন ২০২৫, ১৯:০১

ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডিতে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। সোমবারের এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন বলে জানিয়েছেন স্থানীয় দমকল কর্মকর্তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জেলার প্রধান দমকল কর্মকর্তা বি নাগেশ্বর রাও বলেন, আমরা এখন পর্যন্ত ১২টি মরদেহ উদ্ধার করেছি। ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে আরও মরদেহ খুঁজে দেখছি।

ভারতের বিভিন্ন শিল্পাঞ্চলে দুর্ঘটনা নতুন নয়। নিরাপত্তা বিধি উপেক্ষা এবং দুর্বল পরিকল্পনার কারণেই এমন ঘটনা বারবার ঘটে চলেছে বলে ধারণা করা হয়।

স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, কারখানাটি থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে। বিস্ফোরণের ফলে ভবনের একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি এক বিবৃতিতে বলেছেন, একাধিক মানুষের মৃত্যু গভীর শোক ও দুঃখজনক। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে আমরা ব্যবস্থা নিচ্ছি।

রাজ্যের শ্রমমন্ত্রী বিবেক ভেঙ্কটাস্বামী জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা আহতদের উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলেও তিনি জানান।

/এএ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত