ভারতে গুহায় দুই মেয়েকে নিয়ে ‘ধ্যানমগ্ন’ রুশ নারী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৫, ২৩:৩৬আপডেট : ১২ জুলাই ২০২৫, ২৩:৩৬

ভারতের কর্ণাটক রাজ্যের গোকর্ণা অঞ্চলের একটি দুর্গম পাহাড়ি গুহা থেকে এক রুশ নারী ও তার দুই ছোট মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। গুহাটি রামতির্থ পাহাড়ে অবস্থিত। সেখানে ভূমিধস ও বিষাক্ত বন্যপ্রাণীর আশঙ্কা সব সময় থাকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ঘটনাটি প্রথম আলোচনায় আসে ৯ জুলাই বিকাল ৫টার দিকে। গোকর্ণা থানার পরিদর্শক শ্রীধর এসআর ও তার দল রামতির্থ পাহাড় এলাকায় টহলে ছিলেন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা পাহাড়ে তল্লাশি চালানোর সময় একটি গুহার কাছে মানুষের চলাচলের আলামত দেখতে পান। পরে সেখানে গিয়ে তারা দেখতে পান, ৪০ বছর বয়সী রুশ নাগরিক নিনা কুটিনা গুহার ভেতরে অস্থায়ী বাসস্থান গড়ে বসবাস করছেন। সঙ্গে রয়েছেন তার দুই মেয়ে—প্রেমা (৬ বছর ৭ মাস) ও আমা (৪ বছর)।

জিজ্ঞাসাবাদে নিনা জানান, তিনি গোয়া থেকে গোকর্ণায় এসেছেন আধ্যাত্মিক নিঃসঙ্গতা খুঁজতে। নগরজীবনের কোলাহল থেকে দূরে গিয়ে ধ্যান ও প্রার্থনায় মনোনিবেশ করতেই তিনি এই গুহাবাস বেছে নিয়েছেন।

তবে পাহাড়ি এলাকাটি অতীতে ভূমিধসপ্রবণ হিসেবে পরিচিত। ২০২৪ সালের জুলাই মাসেই বড় ধরনের ভূমিধস ঘটেছিল এই রামতির্থ পাহাড়ে। আশপাশে বিষধর সাপসহ বিপজ্জনক বন্যপ্রাণীর বিচরণও রয়েছে। এ অবস্থায় দুটি ছোট শিশুকে নিয়ে এমন পরিবেশে বসবাস করায় গভীর উদ্বেগ প্রকাশ করে কর্তৃপক্ষ।

পরে পুলিশ রুশ নারীকে বোঝান ও সতর্ক করেন। এরপর তারা গুহা থেকে ওই পরিবারকে নিরাপদে নিচে নামিয়ে আনেন। নিনার অনুরোধে তাকে ও তার মেয়েদের কুমটা তালুকের ব্যাংকিকোডলা গ্রামের এক আশ্রমে নিয়ে যাওয়া হয়। আশ্রমটি পরিচালনা করছেন ৮০ বছর বয়সী নারী সন্ন্যাসিনী স্বামী যোগরত্ন সরস্বতী।

পরে পুলিশ ও নারীকল্যাণ কর্মকর্তারা জানতে চান তার পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত তথ্য। শুরুতে নিনা সুনির্দিষ্ট কিছু জানাননি। পরে তিনি বলেন, তার কাগজপত্র হয়তো গুহায় হারিয়ে গেছে।

এরপর গোকর্ণা পুলিশ ও বনবিভাগের এক যৌথ তল্লাশিতে গুহা থেকে তার পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত নথিপত্র উদ্ধার করা হয়। তাতে দেখা গেছে, নিনা ভারতে একটি ব্যবসায়িক ভিসায় প্রবেশ করেছিলেন, যার মেয়াদ শেষ হয়েছে ২০১৭ সালের ১৭ এপ্রিল। ২০১৮ সালের ১৯ এপ্রিল গোয়ার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) তাকে একটি এক্সিট পারমিট দেয়। এতে দেখা গেছে, তিনি নেপালে গিয়েছিলেন এবং পরে ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর পুনরায় ভারতে প্রবেশ করেন।

এই তথ্য অনুযায়ী, তিনি ভিসার নির্ধারিত সময়সীমা লঙ্ঘন করেছেন এবং বছরের পর বছর ভারতে ‘অবৈধভাবে’ অবস্থান করছেন।

এই ভিসা লঙ্ঘনের কারণে নিনা ও তার দুই মেয়েকে করওয়ার শহরের নারী ও শিশু উন্নয়ন দফতরের পরিচালিত নারী রিসেপশন সেন্টারে রাখা হয়েছে। তাদের সুরক্ষা নিশ্চিত করতে স্থানান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে উত্তর কানাড়া জেলার পুলিশ সুপার বেঙ্গালুরুর ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস-এর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তাদের লক্ষ্য, মা ও দুই মেয়েকে রাশিয়ায় ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা। শিগগিরই তাদের বেঙ্গালুরুতে এফআরআরও কর্মকর্তাদের সামনে হাজির করা হবে বলে জানানো হয়েছে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী