কাশ্মিরে পাকিস্তান সীমান্তে ভারতীয় সেনা নিহত, উসকানি বলছে দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ১৮:২৭আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৮:২৭

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীদের গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সেনা সূত্রের বরাতে এনডিটিভি লিখেছে, অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করলে পাকিস্তান সেনারা গুলি করে সহায়তা করে। এটি ছিল সাধারণ অনুপ্রবেশের চেয়ে আলাদা। কারণ এমন হামলায় সাধারণত পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম জড়িত থাকে। ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ হয় এবং এক সেনা গুরুতর আহত হয়ে পরে মারা যান। প্রতিকূল আবহাওয়ার সুযোগে অনুপ্রবেশকারীরা পালিয়ে যায়। এই বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

খবরে দাবি করা হয়েছে, অপারেশন সিঁদুরের পর এটি পাকিস্তানের পক্ষ থেকে প্রথম বড় উসকানি। ওই অভিযানে পহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার জবাবে ভারত পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিমান হামলা চালায়। এরপর পাকিস্তান পশ্চিম সীমান্তে ড্রোন হামলা চালায়। ইসলামাবাদ নয়াদিল্লির সঙ্গে যোগাযোগের পর দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।

এনডিটিভি আরও লিখেছে, গত কয়েক মাসে পাকিস্তানি নেতারা উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। সম্প্রতি পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে ভারতকে পারমাণবিক হামলার হুমকি দিয়ে বলেছেন, ভবিষ্যতে যুদ্ধ হলে পাকিস্তান ‘পৃথিবীর অর্ধেক ধ্বংস’ করে দেবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর জবাবে জানায়, পাকিস্তানের পারমাণবিক তর্জন-গর্জন তাদের পুরোনো কৌশল। এ ধরনের মন্তব্য একটি বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের মাটি থেকে আসা দুঃখজনক। আন্তর্জাতিক সম্প্রদায় এর মধ্য দিয়ে পাকিস্তানের পারমাণবিক নিয়ন্ত্রণ ব্যবস্থার দায়িত্বহীনতা সম্পর্কে নিজস্ব সিদ্ধান্তে পৌঁছাতে পারবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ভারত ইতোমধ্যে স্পষ্ট করেছে যে তারা কোনও পারমাণবিক ব্ল্যাকমেইলে নত হবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী