জাপানের ফুজি পর্বত জয় করলেন ১০২ বছরের বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট ২০২৫, ১৭:৫৮আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৭:৫৮

জাপানের এক শতায়ু বৃদ্ধ ফুজি পর্বতে আরোহণ করে ইতিহাস গড়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নিশ্চিত করেছে, ১০২ বছর বয়সী কোকিচি আকুজাওয়া এ পর্বত জয়ের সবচেয়ে প্রবীণ অভিযাত্রী। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

১৯২৩ সালে জন্ম নেওয়া আকুজাওয়া গুরুতর হৃদরোগে আক্রান্ত হলেও হাল ছাড়েননি। প্রায় প্রতি সপ্তাহে পাহাড়ে ওঠার চর্চা করে চলতি আগস্টের শুরুতে তিনি জাপানের সর্বোচ্চ ৩ হাজার ৭৭৬ মিটার উচ্চতার ফুজি পর্বতের চূড়ায় পৌঁছান।

এএফপিকে আকুজাওয়া বলেছেন, আমি ছয় বছর আগে ৯৬ বছর বয়সে ফুজি পর্বতে উঠেছিলাম। এবারও একই দৃশ্য দেখলাম, তাই আমার কাছে এটা বিশেষ কিছু মনে হয়নি।

অবসরে যাওয়া এ প্রাণিসম্পদ খামারি গানমা অঞ্চলের বাসিন্দা। পাহাড়ে হাঁটার পাশাপাশি তিনি একটি বৃদ্ধাশ্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন ও চিত্রাঙ্কন শেখান।

চলতি বছরের জানুয়ারিতে বাড়ির কাছে পাহাড়ে ওঠার সময় পড়ে গিয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে শিঙ্গলস ও হৃদযন্ত্রের সমস্যায় ভোগেন। তখন তার পরিবার ফুজি অভিযানে রাজি ছিল না। তবে দ্রুত সেরে উঠে দৈনিক হাঁটা ও নিয়মিত পাহাড়ে ওঠার মাধ্যমে প্রস্তুতি নেন তিনি।

তার মেয়ে ইউকিকো (৭৫) বলেন, ডাক্তাররা তার সুস্থ হয়ে ওঠার গতি বিশ্বাসই করতে পারেননি। নার্স পেশায় নিয়োজিত তার নাতনি সহযাত্রী হয়ে সাহস জুগিয়েছেন।

তিন দিনে ভাগ করে ফুজি জয় করেন আকুজাওয়া। পথে দু’দিন পাহাড়ি কুটিরে রাত কাটাতে হয়। উচ্চতার প্রভাব তার শরীরে ঝুঁকি তৈরি করলেও শেষ পর্যন্ত চূড়ায় পৌঁছাতে সক্ষম হন। আবার ফুজি অভিযানের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি ‘না’ বলেছেন।

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান