আফগানিস্তানে ৫ কোটি ইউয়ান জরুরি সহায়তা দেবে চীন

আন্তর্জাতিক ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৫

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৫ কোটি ইউয়ান জরুরি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি এ তথ্য জানিয়েছে।

চীনের সহায়তা প্যাকেজে থাকবে জরুরি প্রয়োজনীয় ত্রাণসামগ্রী—তাঁবু, কম্বল ও খাবারসহ নানা সরঞ্জাম।

আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যমতে, ৩১ আগস্ট রাতে আঘাত হানা ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ২০৫ জন নিহত এবং ৩ হাজার ৬৪০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা থাকায় উদ্ধারকাজ চলছে।

ইউনিসেফ স্থানীয় অংশীদার ও অন্যান্য সংস্থার সঙ্গে মিলে ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও সমন্বিত ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

/এস/এমওএফ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী