জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন যারা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৬

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। জুলাই মাসে উচ্চকক্ষের নির্বাচনে পরাজয়ের দায় নিয়ে ইশিবাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিল তার নিজ দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। যুদ্ধ-পরবর্তী প্রায় পুরো সময় জাপান শাসন করেছে এলডিপি। ইশিবা এক বছরের কম সময় আগে প্রধানমন্ত্রী হন। কিন্তু তখন থেকে তার জোট সরকার পার্লামেন্টের দুই কক্ষের নির্বাচনেই পরাজিত হয়ে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ফলে এলডিপি সভাপতি স্বয়ংক্রিয়ভাবে প্রধানমন্ত্রী হবেন-এমন কোনও নিশ্চয়তা আর নেই। সামান্য সম্ভাবনা রয়েছে যে বিরোধী দলের কোনও নেতা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির নেতৃত্ব নিতে পারেন। নিচে সম্ভাব্য প্রার্থীদের তালিকা দেওয়া হলো:

ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)

সানায়ে তাকাইচি:

যদি নির্বাচিত হন,তাকাইচি হবেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে ৬৪ বছর বয়সী তাকাইচি অর্থনৈতিক নিরাপত্তা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। গত বছর এলডিপির নেতৃত্ব নির্বাচনে রান-অফ ভোটে তিনি ইশিবার কাছে হেরে যান।

এলডিপির নেতৃত্ব নির্বাচনে লড়বেন পরিবেশমন্ত্রী শিনজিরো কোইজুমি। ছবি: রয়টার্স।

শিনজিরো কোইজুমি:

শতাব্দীরও বেশি সময় ধরে জাপানের রাজনীতিতে সক্রিয় এক রাজনৈতিক বংশের উত্তরাধিকারী কোইজুমি নির্বাচিত হলে আধুনিক যুগে জাপানের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হবেন।গত বছর এলডিপি নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

পরিবেশমন্ত্রী হিসেবে ২০১৯ সালে জাপানের পারমাণবিক চুল্লি পরিত্যাগের আহ্বান জানান ৪৪ বছর বয়সী শিনজিরো। সেই বছরই তিনি সমালোচিত হন যখন বলেন -জলবায়ু নীতি হতে হবে ‘কুল ও সেক্সি’।

ইওশিমাসা হায়াশি:

হায়াশি ২০২৩ সালের ডিসেম্বর থেকে সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং পরে ইশিবার অধীনে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কাজ করছেন।

৬৪ বছর বয়সী হায়াশি প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং কৃষিমন্ত্রীর মতো একাধিক পদে দায়িত্ব পালন করেছেন-প্রায়ই সংকটকালে বিকল্প হিসেবে নিয়োগ পেয়েছেন। ফ্লুয়েন্ট ইংরেজিভাষী হায়াশি মিতুই অ্যান্ড কোম্পানিতে কাজ করেছেন,হার্ভার্ড কেনেডি স্কুলে পড়াশোনা করেছেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিফেন নীল ও সিনেটর উইলিয়াম রথ জুনিয়রের সহকারী হিসেবে কাজ করেছেন।

হায়াশি ২০১২ ও ২০২৪ সালে এলডিপি নেতৃত্ব নির্বাচনে অংশ নেন।

প্রধান বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের নেতা ইওশিহিকো নোদা। ছবি: রয়টার্স।

বিরোধী কনস্টিটিউশনাল ডেমোক্র্যাটিক পার্টি অব জাপান

ইওশিহিকো নোদা:

সাবেক প্রধানমন্ত্রী নোদা বর্তমানে সবচেয়ে বড় বিরোধী দল, কেন্দ্র-বাম কনস্টিটিউশনাল ডেমোক্র্যাটদের নেতৃত্ব দিচ্ছেন।

২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে তিনি এলডিপির সাথে কাজ করে আইন পাস করেন,যাতে জাপানের ভোক্তা কর ১০ শতাংশে দ্বিগুণ করা হয়। বাড়তে থাকা সরকারি ঋণ কমানোর জন্য – এতে তিনি আর্থিকভাবে কঠোর অবস্থানের খ্যাতি পান। ২০১৯ সালে অধিকাংশ পণ্যের ক্ষেত্রে এই কর ১০ শতাংশে  উন্নীত হয়।

তবে গত জুলাইয়ের উচ্চকক্ষ নির্বাচনে ৬৮ বছর বয়সী নোদা ভিন্ন অবস্থান নেন এবং খাদ্যপণ্যে অস্থায়ী ভোক্তা কর হ্রাসের আহ্বান জানান।

বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি ফর দ্য পিপল

ইউইচিরো তামাকি:

তামাকির কেন্দ্র-ডানপন্থী দল সাম্প্রতিক নির্বাচনে দ্রুততম প্রবৃদ্ধি পাওয়া দলগুলোর একটি।

সাবেক অর্থ মন্ত্রণালয়ের আমলা তামাকি ২০১৮ সালে ডেমোক্র্যাটিক পার্টি ফর দ্য পিপল সহ-প্রতিষ্ঠা করেন। তিনি মানুষের হাতে আয় বাড়াতে কর অব্যাহতি প্রসারিত এবং ভোক্তা কর হ্রাসের পক্ষে অবস্থান নিয়েছেন।

৫৬ বছর বয়সী তামাকি প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি,বিদেশিদের ভূমি অধিগ্রহণে কঠোর নিয়ম এবং আরও বেশি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে সমর্থন করেন।

সূত্র: রয়টার্স

/এস/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম