ঘূর্ণিঝড়ের প্রভাবে হংকংয়ে স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭

শক্তিশালী মৌসুমি ঝড় ট্যাপার কারণে হংকংয়ে স্কুল বন্ধ রাখা হয় এবং বহু ব্যবসা প্রতিষ্ঠান কার্যক্রম স্থগিত করে। ঝড়টি সোমবার (৮ সেপ্টেম্বর) শহরের প্রায় ১৭০ কিলোমিটার (১০৬ মাইল) দূর দিয়ে অতিক্রম করে। এর প্রভাবে প্রবল দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাত আর্থিক কেন্দ্রটির বড় অংশকে আঘাত করে। কিছু ফ্লাইটও বাতিল করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ঝড়ে ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম মনে হয়েছে। রাস্তাঘাট মূলত শান্ত ছিল এবং সোমবার সকাল পর্যন্ত ভূমিধস বা বড় ধরনের বন্যার কোনও খবর পাওয়া যায়নি।

বেশিরভাগ পরিবহণ ব্যবস্থা যেমন: ফেরি, বাস ও ট্রাম চলঅচল স্থগিত ছিল। আর শহরের গণপরিবহন রেলওয়ে সিস্টেম দীর্ঘ বিরতিতে চলছিল।

হংকং অবজারভেটরি জানিয়েছে, শহরে টাইফুন ৮ সংকেত বা

তৃতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার কমপক্ষে সকাল ১১টা পর্যন্ত তা বহাল থাকবে। সংকেত কমালে ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় খোলা হবে। তবে স্কুল সারা দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে শহরের শিক্ষা ব্যুরো।

সোমবার সকালে লানতাউ দ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঘণ্টায় ১০১ কিলোমিটার (৬৩ মাইল) গতিবেগে স্থায়ী বাতাস রেকর্ড করা হয়। পরে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৫১ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়।

কর্তৃপক্ষ সকাল ৪টা ৫৫ মিনিটে সর্বনিম্ন হলুদ সতর্কতা জারি করে।

সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে চীনের দক্ষিণ গুয়াংডং প্রদেশের তাইশানেও আঘাত হানে ঘূর্ণিঝড় ট্যাপা। অবজারভেটরি জানিয়েছে, এটি এখন ধীরে ধীরে হংকং থেকে সরে যাবে। এর প্রভাবে পাশের চীনা শহর শেনজেনেও স্কুল বন্ধ রাখা হয়েছে।

/এস/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী