ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহত ৩, বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৮

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার একটি স্কুল ভবন ধসে অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) আসরের নামাজের সময় ইসলামিক বোর্ডিং স্কুলের একটি ভবন ধসে পড়ে। এতে আগত আরও ১০১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া ৩৮ জনকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাফি জানান, সোমবার সিদোয়ারজোতে (রাজধানী জাকার্তা থেকে প্রায় ৭৮০ কিলোমিটার বা ৪৮০ মাইল পূর্বে) আল খোজিনি বোর্ডিং স্কুলটি ধসে পড়ে। এতে তিনজন নিহত হন। ১০১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, আটকা পড়াদের মধ্যে অনেকেই কিশোর ছাত্র। ভবন ধসের সময় নামাজে তারা অংশ নিতে জড়ো হয়েছিল। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় উদ্ধার কর্মকর্তা নানাং সিগিত বলেন, এখনও ৩৮ জন নিখোঁজ রয়েছেন এবং অবশিষ্ট কাঠামো ধসে পড়ার আশঙ্কায় কর্তৃপক্ষ ভারী যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত রয়েছে।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, ভবনটি অনিরাপদ অবস্থায় নির্মাণকাজ চলাকালে ধসে পড়ে। তিনি বলেন, আকস্মিক ঘটনায় ভবনের নির্মাণ সামগ্রী কয়েক ডজন ছাত্র ও শ্রমিকের ওপর পড়ে।

কর্মকর্তারা আরও জানান, দুইতলা ভবনটির ভিত্তি ছিল অস্থিতিশীল এবং এর ওপর আরও দুটি তলা নির্মাণের অতিরিক্ত ভার বহন করতে পারেনি।

স্থানীয় সংবাদমাধ্যম কোমপাস টিভির ভিডিও ফুটেজে দেখা গেছে, শিক্ষার্থীদের পরিবার একটি হোয়াইটবোর্ডের চারপাশে জড়ো হয়ে জীবিতদের তালিকা দেখছেন।

/এস/
সম্পর্কিত
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
সর্বশেষ খবর
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’