ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ও মরিচের গুঁড়া ঢেলে দিলেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০৮ অক্টোবর ২০২৫, ২২:০৬আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ২২:০৬

দিল্লির মদনগির এলাকায় এক নারী ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ও লাল মরিচের গুঁড়া ঢেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে দীনেশ (২৮) নামের ওই ব্যক্তি গুরুতর দগ্ধ অবস্থায় বর্তমানে সাফদারজং হাসপাতালে ভর্তি আছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ৩ অক্টোবর গভীর রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী দীনেশ স্থানীয় এক ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্মী। তার গায়ে ও মুখে গুরুতর পোড়া ক্ষত থাকায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।

অম্বেদকর নগর থানায় দায়ের করা এফআইআর অনুযায়ী, রাত আনুমানিক ৩টার দিকে দীনেশের স্ত্রী তার ঘুমন্ত স্বামীর গায়ে গরম তেল ঢেলে দেন। এরপর তিনি পোড়া স্থানে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। ওই সময় তাদের আট বছর বয়সী মেয়েও ঘরে ছিল।

দীনেশ পুলিশের কাছে দেওয়া অভিযোগে বলেন, আমি রাত সাড়ে তিনটার দিকে শরীরে তীব্র জ্বালাপোড়া অনুভব করি। চোখ খুলে দেখি স্ত্রী ফুটন্ত তেল ঢালছে। ওঠার আগেই বা সাহায্য চাওয়ার আগেই সে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়।

তিনি আরও জানান, প্রতিবাদ করতেই স্ত্রী হুমকি দিয়ে বলেন, চিৎকার করলে আরও গরম তেল ঢেলে দেব। কিন্তু যন্ত্রণায় দীনেশ চিৎকার করে ওঠেন। তার চিৎকারে নিচতলায় থাকা বাড়িওয়ালার পরিবার ছুটে আসে।

বাড়িওয়ালার মেয়ে অঞ্জলি বার্তা সংস্থা পিটিআইকে বলেন, আমার বাবা দৌড়ে উপরে যান। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকির পর দরজা খোলে। তখন দেখি দীনেশ যন্ত্রণায় কাতরাচ্ছেন, আর তার স্ত্রী ঘরের কোণে লুকিয়ে আছেন।

অঞ্জলি আরও জানান, ওই নারী দাবি করেন তিনি স্বামীকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি উল্টো দিকে যেতে শুরু করলে আমরা সন্দেহ করি। বাবা তখনই তাকে থামিয়ে দেন, এক অটোরিকশা ডাকেন, আর দীনেশকে একাই হাসপাতালে নিয়ে যান।

প্রথমে তাকে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় সাফদারজং হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দীনেশের বুক, মুখ ও হাতের পোড়া ক্ষত গভীর এবং বিপজ্জনক পর্যায়ের।

পুলিশ জানিয়েছে, দীনেশ ও তার স্ত্রীর আট বছরের দাম্পত্য জীবনে আগে থেকেই অশান্তি ছিল। দুই বছর আগে স্ত্রী ক্রাইম অ্যাগেইনস্ট উইমেন সেলে অভিযোগ করেছিলেন। যদিও পরে বিষয়টি আপসে মিটে যায়।

অম্বেদকর নগর থানার এক কর্মকর্তা জানিয়েছেন, এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত চলছে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী