আরব সাগরে এক বিলিয়ন ডলারের মাদক জব্দ করলো পাকিস্তানি নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ১৭:৫০আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ২০:২৩

আরব সাগরে অভিযান চালিয়ে প্রায় এক বিলিয়ন ডলারের মাদক জব্দ করেছে পাকিস্তানের নৌবাহিনী। সৌদি নেতৃত্বাধীন যৌথ সামুদ্রিক জোট কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে দুটি পৃথক জাহাজ থেকে এই পরিমাণ মাদক উদ্ধার করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বুধবার এক বিবৃতিতে সিএমএফ জানিয়েছে, গত সপ্তাহে ৪৮ ঘণ্টার ব্যবধানে পাকিস্তানের নৌবাহিনী দুটি পৃথক ছোট নৌযান আটক করে। সেখান থেকে মোট ৯৭২ মিলিয়ন ডলারের বেশি মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে।

১৮ অক্টোবর প্রথম অভিযানে একটি নৌযান থেকে ২ টনের বেশি ক্রিস্টাল মেথঅ্যামফেটামিন (আইস) জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৮২২ মিলিয়ন ডলার। এর ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি অভিযানে ৩৫০ কিলোগ্রাম আইস ও ৫০ কিলোগ্রাম কোকেন উদ্ধার করা হয়। যেগুলোর বাজারমূল্য প্রায় ১৫০ মিলিয়ন ডলার।

সিএমএফ জানায়, আটক জাহাজগুলোর কোনও জাতীয় পরিচয় ছিল না এবং সেগুলোকে ‘নো ন্যাশনালিটি’ হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে জাহাজগুলোর উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই অভিযানটি সৌদি নেতৃত্বাধীন কম্বাইন্ড টাস্কফোর্স ১৫০-এর প্রত্যক্ষ সহায়তায় পরিচালিত হয়। বাহিনীর কমান্ডার সৌদি নৌবাহিনীর কমোডর ফাহাদ আলজোয়াদ বলেন, এটি সিএমএফ-এর ইতিহাসে অন্যতম সফল মাদক জব্দ অভিযান। এ সাফল্য বহুজাতিক সহযোগিতার কার্যকারিতা প্রমাণ করে।

সিএমএফ হলো ৪৭-দেশের একটি যৌথ নৌবাহিনী নেটওয়ার্ক। এই বাহিনী প্রায় ৩২ লাখ বর্গমাইল জলসীমা তদারকি করে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য পথগুলোর কিছু অংশে তারা নজরদারি চালায়। এই বাহিনী জলদস্যু, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে কাজ করে।

এক পৃথক বিবৃতিতে পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে, এই অভিযান তাদের আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা, বৈশ্বিক শান্তি এবং অবৈধ পাচারবিরোধী লড়াইয়ে অটল প্রতিশ্রুতির প্রতিফলন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের