চীনের সিচিয়াংয়ের তুষারে বিরল লাল শেয়াল

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৫, ১৮:১২আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ২১:০৫

চীনের রাষ্ট্রীয়ভাবে দ্বিতীয় শ্রেণির সুরক্ষিত প্রাণী লাল শেয়াল। এমন একটি শেয়ালের দুর্লভ দৃশ্য ধরা পড়েছে উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ছাংচি হুই প্রিফেকচারে।

বুধবার মুলেই কাজাখ স্বায়ত্তশাসিত কাউন্টিতে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বরফে ঢাকা মাঠের ওপর দিয়ে ধীরে-ধীরে হেঁটে যাচ্ছে শেয়ালটি। মাঝেমধ্যে থেমে পেছন ফিরে তাকানোর ভঙ্গি, দূরের পাহাড় আর সাদা বরফের নিস্তব্ধ প্রেক্ষাপটে তৈরি করেছে মানুষ-প্রকৃতি-জীবজগতের অপূর্ব সহাবস্থানের মূর্ত ছবি।

লাল শেয়াল ক্যানিডি পরিবারের একটি স্তন্যপায়ী প্রাণী। এর দেহ লম্বাটে, মুখ সরু আর কান বড়। পিঠ সাধারণত হলদেটে-বাদামি বা লালচে-বাদামি রঙের লোমে ঢাকা। কান-এর উপরের অংশ ও পায়ের বাইরের দিক কালো, আর ফুঁসে থাকা লম্বা লেজের ডগা থাকে সাদা।

সাম্প্রতিক বছরগুলোতে মুলেই কাউন্টি সরকার ঘাসজমি পুনরুদ্ধার, চারণভূমি সংরক্ষণ ও নানান পরিবেশগত পুনর্বাসন কার্যক্রম চালিয়ে আসছে। এসব উদ্যোগে স্থানীয় বন্যপ্রাণীর বাসস্থান উন্নত হয়েছে এবং এলাকার জীববৈচিত্র্য ক্রমশ সমৃদ্ধ হয়ে উঠছে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম