ভারত-চীন ‘ভালো প্রতিবেশী ও অংশীদার’: শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৯

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ভারত ও চীন হলো ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন। সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

সিনহুয়ার সংবাদে উল্লেখ করা হয়েছে, শি জিনপিং জানিয়েছেন, গত এক বছরে চীন-ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে। যা বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে এবং এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেছেন, চীন সবসময় বিশ্বাস করে ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হওয়াই চীন ও ভারতের জন্য সঠিক পথ।  

শি জিনপিং চীন-ভারতের সম্পর্ককে রূপকভাবে ড্রাগন ও হাতির একসঙ্গে নাচ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, উভয় দেশ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বৃদ্ধি করবে এবং একে অপরের উদ্বেগ সমাধান করে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলবে।

উল্লেখ, পারমাণবিক শক্তিধর এই দুই এশীয় প্রতিবেশীর মধ্যে ৩,৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। যা পুরোপুরি নির্ধারিত নয় এবং ১৯৫০-এর দশক থেকে বিতর্কিত। ২০২০ সালে সীমান্তে সংঘর্ষে ২০ ভারতীয় ও চার চীনা সেনা নিহত হওয়ার পর সম্পর্কের ক্ষেত্রে বড় ধাক্কা লাগে এবং হিমালয়ে উভয় পক্ষই সামরিক উপস্থিতি বাড়ায়।

তবে গত বছর থেকে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয় এবং যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক নীতি প্রেক্ষাপটে চীন-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির দিকে মনোযোগ দেয়।

/এসএসএস/
সম্পর্কিত
কলকাতায় পূজামণ্ডপে পদদলনে ১৭ জনের মৃত্যু: নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত