মেঘালয়ে অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণ, ১৬ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০১

ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জৈন্তিয়া হিলস জেলায় একটি অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঘটা এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন খনির ভেতরে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

মেঘালয়ের পুলিশ মহাপরিচালক (ডিজিপি) আই নংরাং বলেন, আমরা এখন পর্যন্ত ১৬টি মরদেহ উদ্ধার করেছি। বিস্ফোরণের সময় খনির ভেতরে ঠিক কতজন শ্রমিক ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন।

পূর্ব জৈন্তিয়া হিলস জেলার পুলিশ সুপার বিকাশ কুমার জানান, থাংসকু এলাকায় কয়লা উত্তোলনের সময় এই বিস্ফোরণ ঘটে। আহত এক শ্রমিককে উদ্ধার করে প্রথমে সুতঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি উল্লেখ করে পুলিশ সুপার বলেন, খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

মেঘালয়ে র‌্যাট হোল বা ইঁদুরের গর্তের মতো সরু সুড়ঙ্গ করে কয়লা উত্তোলন এবং অন্যান্য অবৈজ্ঞানিক খনি কার্যক্রমের ওপর ২০১৪ সাল থেকেই নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)। পরিবেশগত ক্ষতি ও নিরাপত্তার ঝুঁকির কথা বিবেচনা করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্টও এই নিষেধাজ্ঞা বহাল রাখে এবং কেবল বৈজ্ঞানিক ও নিয়ন্ত্রিত পদ্ধতিতে খনি পরিচালনার অনুমতি দেয়।

র‌্যাট হোল পদ্ধতিতে সাধারণত তিন থেকে চার ফুট উচ্চতার অত্যন্ত সরু সুড়ঙ্গ তৈরি করা হয়, যেখানে একজন মানুষ কোনোমতে প্রবেশ করে কয়লা সংগ্রহ করতে পারেন। সংকীর্ণ জায়গার কারণে এই পদ্ধতিতে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি থাকে।

 

/এএ/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
আজ রায়োর বিপক্ষে জ্বলে উঠবেন ভিনি? 
আজ রায়োর বিপক্ষে জ্বলে উঠবেন ভিনি? 
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ