ভারতে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ১৮

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫০ আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৫

ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট জৈন্তিয়া হিলস এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১৮ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।   

মেঘালয় পুলিশের সুপারিনটেনডেন্ট বিকাশ কুমার জানিয়েছেন, ‘র‍্যাট-হোল’ মাইনিং পদ্ধতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গুরুতর দগ্ধ অবস্থায় এক শ্রমিককে শিলংয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে খনির ভেতরে ঠিক কতজন শ্রমিক ছিলেন, তা এখনও নিশ্চিত নয়।

পুলিশ আরও জানিয়েছে, খনিটির মালিক ও পরিচালকদের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার কাজও চলছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই প্রতিবেশী রাজ্য আসামের বাসিন্দা।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, যদি বিষয়টি নিশ্চিত হয়, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াব।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এক বিবৃতিতে বলেছেন, এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ‘র‍্যাট-হোল’ মাইনিং এমন একটি পদ্ধতি, যেখানে সরু ও নিচু সুড়ঙ্গ খুঁড়ে ডিনামাইট ব্যবহার করে কয়লা উত্তোলন করা হয়। এসব সুড়ঙ্গ এতটাই ছোট যে শ্রমিকদের কুঁজো হয়ে বা বসে কাজ করতে হয়।

পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সরকারিভাবে নিষিদ্ধ থাকা সত্ত্বেও মেঘালয়ের বিভিন্ন এলাকায় এই বিপজ্জনক পদ্ধতি এখনও চালু রয়েছে।

 

 

/এসএসএস/
সম্পর্কিত
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির কাতারি প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই
বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই
বিশ্ব স্ট্রোক দিবস: দেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ, প্রবাসেও বাড়ছে ঝুঁকি
বিশ্ব স্ট্রোক দিবস: দেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ, প্রবাসেও বাড়ছে ঝুঁকি
টিভিতে আজকের খেলা (২৯ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ অক্টোবর, ২০২৬)
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো