শুল্ক কমিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করলো তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৮

যুক্তরাষ্ট্র ও তাইওয়ান তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করতে একটি চূড়ান্ত চুক্তিতে সই করেছে। এই চুক্তির আওতায় উভয় দেশ পারস্পরিক শুল্ক কমাতে এবং তাইওয়ান কর্তৃক মার্কিন পণ্য ক্রয় উল্লেখযোগ্য হারে বাড়াতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দফতর এই চুক্তির বিস্তারিত প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নতুন চুক্তি অনুযায়ী, তাইওয়ান থেকে আমদানিকৃত পণ্যের ওপর মার্কিন শুল্কের হার ১৫ শতাংশ নিশ্চিত করা হয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এই শুল্ক ২০ শতাংশ পর্যন্ত আরোপ করা হয়েছিল। শুল্ক কমানোর এই সিদ্ধান্তের ফলে তাইওয়ানের শক্তিশালী সেমিকন্ডাক্টর শিল্প এখন তাদের নিকটতম এশীয় প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো সমান সুযোগ পাবে। অন্যদিকে, তাইওয়ানও প্রায় সব ধরনের মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, ২০২৫ থেকে ২০২৯ সালের মধ্যে তাইওয়ানকে বড় অঙ্কের মার্কিন পণ্য কিনতে হবে। এর মধ্যে রয়েছে- ৪৪.৪ বিলিয়ন ডলারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও অপরিশোধিত তেল, ১৫.২ বিলিয়ন ডলারের বেসামরিক উড়োজাহাজ ও ইঞ্জিন, ২৫.২ বিলিয়ন ডলারের বিদ্যুৎ গ্রিড সরঞ্জাম, জেনারেটর এবং ইস্পাত তৈরির সরঞ্জাম

এছাড়া তাইওয়ান থেকে যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া ২ হাজারেরও বেশি পণ্যকে পারস্পরিক শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে মার্কিন রফতানির ওপর গড় শুল্ক ১২.৩৩ শতাংশে নেমে আসবে।

গত জানুয়ারিতে হওয়া এক প্রাথমিক চুক্তিতে তাইওয়ানি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর, জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ২৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছিল। এর মধ্যে কেবল টিএসএমসি-ই ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, তাইওয়ান সরকার আরও ২৫০ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগের গ্যারান্টি দেবে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে এই চুক্তিকে ঐতিহাসিক উল্লেখ করে ফেসবুকে লিখেছেন, তাইওয়ানের অর্থনীতি ও শিল্পের জন্য এটি একটি যুগান্তকারী মুহূর্ত। এটি তাইওয়ান-যুক্তরাষ্ট্র উচ্চ-প্রযুক্তিগত কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠা করবে।

চুক্তিটির ফলে তাইওয়ানে মার্কিন গরুর মাংস, ডেইরি ও ভুট্টার মতো কৃষি পণ্যের ওপর থাকা ২৬ শতাংশ পর্যন্ত শুল্ক তাৎক্ষণিকভাবে বিলুপ্ত হবে। তবে শুকরের মাংস ও হ্যামের ওপর থাকা উচ্চ শুল্ক ১০ শতাংশে নামিয়ে আনা হবে। এছাড়া তাইওয়ান মার্কিন মোটরগাড়ির নিরাপত্তা মান এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মানদণ্ড মেনে নিতে রাজি হয়েছে।

২০২৫ সালের প্রথম ১১ মাসে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেড়ে ১২৬.৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালে ছিল ৭৩.৭ বিলিয়ন ডলার। মূলত তাইওয়ান থেকে উচ্চমানের এআই চিপ আমদানির কারণেই এই ঘাটতি বেড়েছে।

উল্লেখ্য, চূড়ান্ত এই চুক্তিটি কার্যকর করতে তাইওয়ানের পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হবে, যেখানে বর্তমানে বিরোধী দল সংখ্যাগরিষ্ঠতায় রয়েছে।

/এএ/
সম্পর্কিত
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
কী, কেন, কীভাবেছাত্রদের আন্দোলন কীভাবে ‘হাইজ্যাক’ করলেন রাহুল গান্ধী
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে হুতিদের অবরোধের তীব্র নিন্দা ঢাকার
সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে হুতিদের অবরোধের তীব্র নিন্দা ঢাকার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার