ইমরান খানের দৃষ্টিশক্তি নিয়ে সরকারি বক্তব্য প্রত্যাখান তার বোনের

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৯

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দৃষ্টিশক্তি নিয়ে সরকার ও তার পরিবারের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। ইমরান খানের বোন আলিমা খান জানিয়েছেন,ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের প্রতিনিধির উপস্থিতি ছাড়া করা কোনো মেডিকেল রিপোর্ট তারা গ্রহণযোগ্য মনে করছেন না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সরকারনিযুক্ত একটি মেডিকেল বোর্ড সম্প্রতি জানিয়েছে,চিকিৎসার পর ইমরান খানের চোখের দৃষ্টি উন্নত হয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, তার ডান চোখের দৃষ্টি আগের তুলনায় ভালো হয়েছে এবং বাম চোখে চশমার সাহায্যে স্বাভাবিক দৃষ্টি রয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই পরীক্ষা করা হয়, যেখানে তিনি আগস্ট ২০২৩ থেকে বন্দি। ২০২৩ এর আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের এই স্বাস্থ্য পরীক্ষা উক্ত কারাগারেই সম্পন্ন হয়েছে।

তবে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর পরিবার সরকারের ওপর অনাস্থা প্রকাশ করেছে। আলিমা খান বলেন, ব্যক্তিগত চিকিৎসক উপস্থিত না থাকায় তারা এই মূল্যায়ন মেনে নিচ্ছেন না। ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকদের একজন আসিম ইউসুফও জানান, তিনি নিজে পরীক্ষা না করা পর্যন্ত উন্নতির বিষয়টি নিশ্চিত করতে পারছেন না।

এর আগে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের পর পাকিস্তানের সুপ্রিম কোর্ট একজন আইনজীবীকে দিয়ে প্রতিবেদন তৈরি করায়। সেখানে বলা হয়, গত কয়েক মাসে ইমরান খানের দৃষ্টিশক্তি দ্রুত কমেছে।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তবে সরকার বলছে, সব চিকিৎসা স্বচ্ছভাবে করা হয়েছে এবং তার অবস্থার উন্নতি হয়েছে।

/এমবিএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের