জাপানি শহরকে ৩৬ লাখ ডলারের স্বর্ণ দিলেন অজ্ঞাত ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৮

ভাঙাচোরা আর পুরনো পানির লাইন মেরামতের জন্য অবিশ্বাস্য এক অনুদান পেয়েছে জাপানের ওসাকা শহর। অজ্ঞাতনামা এক ব্যক্তি শহর কর্তৃপক্ষকে ২১ কেজি ওজনের স্বর্ণের বার দান করেছেন, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫৬০ মিলিয়ন ইয়েন (৩৬ লাখ মার্কিন ডলার)।বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ওসাকার মেয়র হিদেইউকি ইয়োকোয়ামা এই অভাবনীয় দান পাওয়ার কথা জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জাপানের কানসাই অঞ্চলের বাণিজ্যিক কেন্দ্র ও দেশটির তৃতীয় বৃহত্তম শহর ওসাকায় প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। তবে জাপানের অন্য অনেক শহরের মতো ওসাকার পানি ও পয়োনিষ্কাশন লাইনগুলো অনেক পুরনো হয়ে গেছে, যা এখন নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ওসাকা ওয়াটারওয়ার্কস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ অর্থ বছরে শহরের রাস্তার নিচে পানির পাইপ ফেটে যাওয়ার অন্তত ৯০টি ঘটনা ঘটেছে। মেয়র ইয়োকোয়ামা বলেন, পুরনো পানির পাইপ সংস্কারে বিশাল বিনিয়োগ প্রয়োজন। তাই এই সহায়তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও জানান, এই বিপুল পরিমাণ স্বর্ণের দান তাকে বাকরুদ্ধ করে দিয়েছে। এর আগে একই ব্যক্তি পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নের জন্য ৫ লাখ ইয়েন নগদ অর্থও দান করেছিলেন।

জাপানের সংবাদমাধ্যমের তথ্যমতে, দেশটির প্রায় ২০ শতাংশ পানির পাইপ তাদের নির্ধারিত ৪০ বছরের মেয়াদ পার করে ফেলেছে। পুরনো হয়ে যাওয়া পয়োনিষ্কাশন পাইপের কারণে জাপানের শহরগুলোতে হঠাৎ রাস্তা ধসে যাওয়া বা ‘সিঙ্কহোল’ তৈরির ঘটনা সাধারণ হয়ে দাঁড়িয়েছে।

গত বছর সাইতামা প্রিফেকচারে একটি বিশাল সিঙ্কহোল বা গর্তের সৃষ্টি হলে একটি ট্রাকের সামনের অংশ সেখানে ঢুকে যায় এবং চালক নিহত হন। ধারণা করা হচ্ছে, পয়োনিষ্কাশন পাইপ ফেটে যাওয়ার কারণেই ওই ধস নেমেছিল।

এই ঘটনার পর থেকে জাপান সরকার দেশজুড়ে জরাজীর্ণ পাইপগুলো প্রতিস্থাপনের কাজ জোরদার করেছে। তবে বাজেট সংকটের কারণে অনেক জায়গায় এই সংস্কার কাজ থমকে ছিল। ওসাকা কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্বর্ণের বার বিক্রি করে প্রাপ্ত অর্থ পানির পাইপের মানোন্নয়ন ও সুরক্ষায় ব্যয় করা হবে।

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান