আফগান-পাকিস্তান সংঘাত: আলোচনার আহ্বান জানালো ‘গভীর উদ্বিগ্ন’ চীন

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০১

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘাতের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে চীন। দুই দেশকেই আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে বেইজিং।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, "প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র হিসেবে চীন এই উত্তেজনা বৃদ্ধিতে গভীরভাবে উদ্বিগ্ন এবং সংঘাতে হতাহতের ঘটনায় আমরা ব্যথিত।" 

তিনি সতর্ক করে বলেন, যে কোনও ধরনের সংঘাত বৃদ্ধি উভয় পক্ষের জন্যই ক্ষতি এবং লোকসান বয়ে আনবে।

চীন জানিয়েছে, তারা নিজস্ব চ্যানেলের মাধ্যমে এই সংঘাত নিরসনে মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, "দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং উত্তেজনা প্রশমনে চীন গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে।"

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংঘাতের অবসান ঘটানো দুই দেশ ও তাদের জনগণের মৌলিক স্বার্থের জন্য জরুরি। এটি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও সহায়ক হবে।

 

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান