জাপানে ‘নব্য সামরিকতাবাদ’ নিয়ে চীনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৬, ২২:১৭আপডেট : ২৭ মার্চ ২০২৬, ২২:১৭

জাপানে ক্রমবর্ধমান ডানপন্থি চিন্তাধারা ও ‘নব্য সামরিকতাবাদের’ পুনরুত্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। টোকিওতে অবস্থিত চীনা দূতাবাসে জাপানের এক সক্রিয় সামরিক কর্মকর্তার জোরপূর্বক প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে এই উদ্বেগের পাশপাশি কঠোর হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।

বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, জাপানি সেনাবাহিনীর ভেতরে উগ্র ডানপন্থি চিন্তার বিস্তার ঘটছে, যা একটি উদ্বেগজনক সংকেত।

মঙ্গলবার টোকিওতে চীনা দূতাবাসের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন কোদাই মুরাতা নামের এক ব্যক্তি। তিনি জাপানের স্থল আত্মরক্ষা বাহিনীর একজন সক্রিয় কর্মকর্তা। সেখানে প্রবেশ করে তিনি চীনা কূটনীতিকদের হত্যার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

টোকিও মেট্রোপলিটন পুলিশ অভিযুক্ত মুরাতাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছে। চিয়াং বিন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষী কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জাপান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

জাপানের দ্রুত ডানপন্থার দিকে ঝুঁকে পড়া রাজনৈতিক প্রবণতা এবং আত্মরক্ষা বাহিনীর ওপর দুর্বল তদারকি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চীন। বেইজিংয়ের মতে, জাপান বর্তমানে তাদের তিনটি জাতীয় নিরাপত্তা নথি সংশোধন করছে, আক্রমণাত্মক সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং এমনকি পারমাণবিক অস্ত্র ধারণ নিয়ে আলোচনা করছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

গত সোমবারই জাপান তাদের নৌ আত্মরক্ষা বাহিনীর কাঠামো পুনর্বিন্যাস, মহাকাশ ইউনিট সম্প্রসারণ এবং নতুন গোয়েন্দা বাহিনী গঠনের মাধ্যমে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন এনেছে। এ ছাড়া চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফায় ক্রুজ ক্ষেপণাস্ত্রও গ্রহণ করেছে দেশটি।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সম্প্রতি বলেছিলেন যে চীন, উত্তর কোরিয়া ও রাশিয়ার সামরিক সহযোগিতার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান বর্তমানে সবচেয়ে জটিল নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি।

এর জবাবে চীনা মুখপাত্র বলেন, বাইরের হুমকির কথা বলে জাপান আসলে তাদের অন্য কোনও উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে। তিনি মন্তব্য করেন যে, অতীতে প্রতিবেশী দেশগুলোতে আগ্রাসন চালিয়ে এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টির ইতিহাস থেকে জাপান পুরোপুরি শিক্ষা নেয়নি।

চিয়াং বিন আরও বলেন, বিশ্বজুড়ে শান্তিকামী মানুষের উচিত জাপানে এই নব্য সামরিকতাবাদের বিস্তারকে দৃঢ়ভাবে দমন করতে ঐক্যবদ্ধ হওয়া।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের