জাকার্তায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৭, আহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ০৯:০৬আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৪

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮১ জন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে দুর্ঘটনাস্থলে আটকে পড়া জীবিতদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন রেল কোম্পানি কেএআই-এর মুখপাত্র আন্না পুরবা হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, দূরপাল্লার একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

আন্না পুরবা আরও জানান, দূরপাল্লার ট্রেনের ২৪০ জন যাত্রীর সবাই নিরাপদে আছেন; হতাহতের সব ঘটনাই ঘটেছে কমিউটার ট্রেনে।

রেল অপারেটর কেএআই-এর মুখপাত্র ফ্রানোতো উইবোবো জানান, লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্যাক্সি কমিউটার ট্রেনটিকে আঘাত করে। এর ফলে ট্রেনটি লাইনের ওপর থেমে যায় এবং ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আসা দূরপাল্লার ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়। জাকার্তার পুলিশ প্রধান আসিপ এডি সুহেরি জানিয়েছেন, দূরপাল্লার ট্রেনটি কমিউটার ট্রেনের শেষ বগিতে আঘাত করে, যা ছিল নারী-বিশেষায়িত বগি।

ইন্দোনেশিয়ার ডেপুটি হাউস স্পিকার সুফমি দাসকো আহমদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

উদ্ধার অভিযান দুর্ঘটনাস্থলে সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড, জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এবং রেড ক্রস উদ্ধার কাজে অংশ নিয়েছে। জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, দুমড়েমুচড়ে যাওয়া বগির ভেতর থেকে আটকে পড়াদের বের করতে বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। এখনো দুইজন বগির ভেতর জীবিত আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া ২৯ বছর বয়সী সাওসান সারিফাহ বর্তমানে বেকাসি হাসপাতালে চিকিৎসাধীন। ভাঙা হাত এবং উরুর ক্ষত নিয়ে তিনি বলেন, আমি ভেবেছিলাম আজই মারা যাব। ট্রেনটি বেকাসি তিমুর স্টেশনে দাঁড়িয়ে ছিল। সবাই নামার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই বিকট শব্দে ইঞ্জিনটি এসে আমাদের ধাক্কা দেয়। চোখের পলকে সব ঘটে গেল।

তিনি আরও জানান, ট্রেনের ভেতর মানুষের স্তূপ তৈরি হয়েছিল। আমি ভাগ্যক্রমে উপরে ছিলাম বলে দ্রুত বের হতে পেরেছি। কিন্তু আমার নিচে যারা চাপা পড়েছিল, তাদের কী হয়েছে জানি না।

উল্লেখ্য এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে পশ্চিম জাভা প্রদেশে এক ট্রেন দুর্ঘটনায় চারজন ক্রু সদস্য নিহত এবং দুই ডজন মানুষ আহত হয়েছিলেন।

/এএস/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু