টাকার পাহাড়ে চাপা পড়েও থামেনি গান, ‘নোট বৃষ্টির’ ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৬, ২০:১৫আপডেট : ১৫ মে ২০২৬, ২০:১৫

ভারতের গুজরাটের জুনাগড় জেলার খাম্ভালিয়া গ্রামে এক ঐতিহ্যবাহী লোকসংগীতের আসরে (দাইরো) দেখা গেলো এক অবিশ্বাস্য দৃশ্য। ভজন গায়ক গোপাল সাধু যখন মগ্ন হয়ে গাইছিলেন, তখন ভক্তরা তার ওপর লাখ লাখ রুপি বৃষ্টির মতো বর্ষণ করতে থাকেন। একপর্যায়ে রুপির স্তূপ এতই বেশি হয়ে যায় যে, গায়ক প্রায় রুপির নিচেই ঢাকা পড়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, হারমোনিয়াম বাজিয়ে অবিচলভাবে গান গেয়ে যাচ্ছেন গোপাল সাধু। আর ভক্তরা বড় বড় বস্তাভর্তি টাকা তার ওপর ঢেলে দিচ্ছেন। স্তূপটি এত উঁচু হয়েছিল যে তাকে প্রায় দেখাই যাচ্ছিলো না। কিন্তু এত কিছুর মধ্যেও বিন্দুমাত্র বিচলিত না হয়ে অনুষ্ঠান চালিয়ে যান তিনি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে রীতিমতো কৌতূহল ও বিতর্কের ঝড় উঠেছে। একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘একে বলে আসল ওয়ার্ক ফ্রম হোম। শুধু বসে থাকা আর টাকার বৃষ্টিতে ভেজা।’ অন্য একজন উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আশা করি তিনি ঠিকমতো শ্বাস নিতে পারছেন। টাকার স্তূপের মধ্যেই তিনি গেয়ে চলেছেন।’ তৃতীয় এক ব্যক্তি মন্তব্য করেন, ‘আশা করি এই টাকার কিছু অংশ অন্তত গরিব ও দুস্থদের কল্যাণে ব্যয় হবে। ভুল কিছু বলে থাকলে ক্ষমাপ্রার্থী।’

গুজরাটে ভজন বা লোকসংগীতের আসরে এভাবে টাকা ওড়ানোর ঘটনা অবশ্য এই প্রথম নয়। ২০২৩ সালে ভালসাদ জেলায় একটি বিশেষ ভজন অনুষ্ঠানে গায়ক কীর্তিদান গাধভির ওপর ১০, ২০, ৫০ ও ১০০ রুপির নোটের বৃষ্টি হয়েছিল। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে নভসারি গ্রামে একটি অনুষ্ঠানে গাধভির ওপর প্রায় ৫০ লাখ টাকার নোট ওড়ানো হয়। ২০১৭ এবং ২০১৮ সালেও এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় শোরগোল তুলেছিল।

তবে এই প্রথার পেছনে একটি সামাজিক উদ্দেশ্যও থাকে। গুজরাটের ঐতিহ্য অনুযায়ী, এ ধরনের আয়োজনে সংগৃহীত অর্থ সাধারণত জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয়।

View this post on Instagram
 
A post shared by Gopal Sadhu (@thegopalsadhu)

/এএ/
সম্পর্কিত
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সর্বশেষ খবর
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
শূন্যতার দিকে, রেলগাড়ি
শূন্যতার দিকে, রেলগাড়ি
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু