সবকিছু সাদা-কালোতেই দেখি, স্যুট নিয়ে বিরোধীদের খোঁচার জবাবে বিজয়

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২৬, ২১:৩০আপডেট : ০১ জুন ২০২৬, ২১:৩০

প্রথমবারের মতো নির্বাচনে লড়েই বাজিমাত করেছে তামিলনাড়ুর নতুন রাজনৈতিক দল টিভিকে। আর ঐতিহাসিক এই বিজয়ের পর সোমবার প্রথমবারের মতো ভোটারদের ধন্যবাদ জানাতে সশরীরে মাঠে নেমেছিলেন রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়। অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয়ের এই অভাবনীয় নির্বাচনি জয় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে সরকারের অবসান ঘটিয়েছে, যা অনেক রাজনৈতিক বিশ্লেষক আগে থেকে অনুমান করতে পারেননি।

সোমবার সন্ধ্যায় বিজয় তিরুচিরাপল্লীতে পৌঁছালে হাজারো মানুষের এক বিশাল সমুদ্র তাকে স্বাগত জানায়। ২০২৫ সালের সেপ্টেম্বরে এই তিরুচিরাপল্লী থেকেই তিনি তার নির্বাচনি প্রচারণা শুরু করেছিলেন। বিমানবন্দর থেকে বের হতেই অপেক্ষারত জনতা ‘বিজয়! বিজয়!’ স্লোগানে চারপাশ মুখরিত করে তোলে। এরপর তিনি সেখানে একটি জমকালো পথযাত্রায় অংশ নেন।

জনতার তুমুল করতালির মধ্যে মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করে বলেন, ‘আপনাদের ধন্যবাদ। এতগুলো বছর ধরে যে দুটি দল আপনাদের ঠকিয়ে এসেছে, আপনারা তাদের প্রত্যাখ্যান করেছেন। আপনারা আমাকে বিজয়ী করেছেন। এর জন্য আমি আপনাদের সামনে মাথা নত করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

মূলত তামিলনাড়ুর ঐতিহ্যবাহী দুই রাজনৈতিক দল ডিএমকে এবং এআইএডিএমকে-র আধিপত্যের অবসান ঘটিয়ে টিভিকের এই উত্থানের দিকেই ইঙ্গিত করেন তিনি। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিজয়ের দল বর্তমানে একটি জোট সরকার পরিচালনা করছে।

সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, টিভিকে যদি আরও বেশি সমর্থন পেত তবে খুব ভালো হতো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভবিষ্যতের নির্বাচনগুলোতে আমি আপনাদের সবার পূর্ণ সমর্থন পাবো। আমি আত্মবিশ্বাসী যে, আমি যে ধরনের শাসন উপহার দেব তা আপনারা পছন্দ করবেন।

বিভিন্ন সরকারি অনুষ্ঠানে বিজয়ের স্যুট পরা নিয়ে অনবরত খোঁচা দিয়ে আসছিলেন তার রাজনৈতিক বিরোধীরা। আজ সেই সমালোচকদের জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার স্যুটের রং সব সময় সাদা আর কালো হয়। এর পেছনে একটি বার্তা রয়েছে, তা হলো, আমি সবকিছুকে সাদা-কালো (স্বচ্ছ) চোখেই দেখি। ভালো আর মন্দের মাঝে কোনও মাঝামাঝি জায়গা নেই।’

রোডশোটি বিমানবন্দর থেকে শুরু হয়ে সেন্ট জোসেফ কলেজ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ ছিল। নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী আধব অর্জুনা, এস রমেশ এবং লোকসভার এমপি দুরাই ভাইকো।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত