আহত দম্পতির পাশে না দাঁড়িয়ে আম লুটে ব্যস্ত জনতা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৬, ১১:৩০আপডেট : ১৬ জুন ২০২৬, ১১:৩০

মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর মানবতার চরম অবক্ষয় দেখলো ভারতের বিহার রাজ্য। মুজাফফরপুরে আম বোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে এক দম্পতি গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকলেও, তাদের সাহায্য না করে আম লুটে মত্ত হয়ে ওঠে উপস্থিত জনতা। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, বিহারের জাতীয় সড়ক-২৭-এর ওপর দুর্ঘটনাকবলিত গাড়িটি উল্টে পড়ে আছে আর মানুষজন যে যেভাবে পারছেন রাস্তার ওপর ছড়িয়ে পড়া আমের স্তূপ থেকে আম কুড়িয়ে নিয়ে পালাচ্ছেন।

পুলিশের ভাষ্যমতে, ৪০ বছর বয়সী অজয় পাসওয়ান তার স্ত্রী সান্তারা দেবীকে নিয়ে পশ্চিমবঙ্গ থেকে আম বোঝাই করে মুজাফফরপুরের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি উল্টে গেলে দুজনেই গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রক্তাক্ত অবস্থায় ওই দম্পতি দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকলেও ভিড় জমানো মানুষের মধ্যে তাদের হাসপাতালে নেওয়ার কোনও তাগিদ ছিল না। বরং সবাই ব্যস্ত ছিলেন বিনামূল্যে আম ঘরে তুলতে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজয় পাসওয়ানের মৃত্যু হয় এবং তার স্ত্রী সান্তারা দেবী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

মুজাফফরপুরের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা রাকেশ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিল।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলি অভিযানে ধ্বংস স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত ফিলিস্তিনি শিশুরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত