চীনের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে চায় নেপাল

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৬, ১৮:২০আপডেট : ১৯ জুন ২০২৬, ১৮:২০

চীন সফর শেষে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য ও প্রযুক্তিসহ নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। গত ১৪ থেকে ১৭ জুন পর্যন্ত চীন সফর করেন তিনি। সফরকালে চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেন, গত কয়েক বছরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুবাদে নেপালের বহু খাতে চীনের সহায়তা ও উন্নয়ন অংশীদারত্ব সম্প্রসারিত হয়েছে। এর মধ্যে অবকাঠামো নির্মাণ খাত হচ্ছে দুই দেশের সহযোগিতার মূল ও দীর্ঘমেয়াদি বিষয়। নেপাল আশা করে, আগামী দিনে এই খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরালো হবে।

অবকাঠামো ছাড়াও দুই দেশের মধ্যকার ‘ছোট ও সুন্দর’ শীর্ষক সহযোগিতামূলক প্রকল্পগুলোর প্রশংসা করেন নেপালি পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এসব প্রকল্প থেকে নেপালের সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। বিশেষ করে চীনের সহায়তায় নির্মিত হাসপাতাল, চিকিৎসাসেবাকেন্দ্র ও স্কুলভবন নেপালের গ্রামাঞ্চলের মানুষের জীবনমান সরাসরি উন্নত করতে বড় ভূমিকা রাখছে।

প্রযুক্তি খাতে চীনের দ্রুত অগ্রগতির কথা উল্লেখ করে সাক্ষাৎকারে শিশির খানাল বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিকসের মতো নতুন নতুন প্রযুক্তির সুফল অনেক। নেপাল আশা করে, এ খাতে চীনের অর্জিত দীর্ঘ অভিজ্ঞতা থেকে তারা উপকৃত হতে পারবে। একই সঙ্গে চীনের সহায়তায় নেপাল স্বাধীনভাবে নিজস্ব প্রযুক্তি খাতের উন্নয়ন ও সক্ষমতা অর্জন করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/এএ/
সম্পর্কিত
হিজবুল্লাহর হামলায় ব্যাটালিয়ন প্রধানসহ ৪ ইসরায়েলি সেনা নিহত
‘ফুটপাতে নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার’
স্ত্রীকে বেঁধে নির্যাতন, মাথা ন্যাড়া করার অভিযোগে স্বামী গ্রেফতার
সর্বশেষ খবর
শিশুদের কোলাহলে মুখর ধানমন্ডি শিশুপার্ক
শিশুদের কোলাহলে মুখর ধানমন্ডি শিশুপার্ক
হিজবুল্লাহর হামলায় ব্যাটালিয়ন প্রধানসহ ৪ ইসরায়েলি সেনা নিহত
হিজবুল্লাহর হামলায় ব্যাটালিয়ন প্রধানসহ ৪ ইসরায়েলি সেনা নিহত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে সম্পাদক
দেশি ফলের রঙে-গন্ধে মাতোয়ারা খামারবাড়ি
দেশি ফলের রঙে-গন্ধে মাতোয়ারা খামারবাড়ি
সর্বাধিক পঠিত
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?