দেশি ফলের রঙে-গন্ধে মাতোয়ারা খামারবাড়ি

নাসিরুল ইসলাম
১৯ জুন ২০২৬, ১৯:০৮ আপডেট : ১৯ জুন ২০২৬, ১৯:০৮

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬।

বৃহস্পতিবার (১৯ জুন) কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে মেলার উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, সংগ্রহোত্তর ক্ষতি কমানো, ফল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সম্প্রসারণ এবং রপ্তানি সম্ভাবনা তুলে ধরাই এ মেলার মূল লক্ষ্য।

মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের মৌসুমি ও অপ্রচলিত ফলের প্রদর্শনীর পাশাপাশি ফল চাষ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি সম্পর্কিত তথ্যও তুলে ধরা হচ্ছে। কৃষক, উদ্যোক্তা, গবেষক এবং সাধারণ দর্শনার্থীদের জন্য মেলাটি উন্মুক্ত রাখা হয়েছে।

আয়োজকদের আশা, এ মেলার মাধ্যমে দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বাড়বে এবং ফলভিত্তিক কৃষি অর্থনীতির বিকাশে নতুন সম্ভাবনা তৈরি হবে।

খামারবাড়ি থেকে ছবিগুলো তুলেছেন নাসিরুল ইসলাম।

কেআইবি প্রাঙ্গণে জমেছে জাতীয় ফল মেলা-২০২৬।

ফল চাষে নতুন উদ্দীপনায় জাতীয় ফল মেলা

জাতীয় ফল মেলায় সাজানো নানা রকম ফল।

মেলায় দেশি ফলে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা।

জাতীয় ফল মেলা ঘুরে দেখছেন দর্শনার্থীরা।

জাতীয় ফল মেলায় আমের সমাহার।

মেলায় দেশি কলা ধরে দেখছেন দর্শনার্থীরা

জাতীয় ফল মেলায় লিচুর প্রদর্শনী।

/এমএএল/ 
সম্পর্কিত
আর্জেন্টিনার জয়ে উল্লাসে মাতলো ঢাবি টিএসসি
রাজধানীতে বাহারি পাহাড়ি ফলের মেলা
বেইলি রোডে বসছে ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’
সর্বশেষ খবর
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি