লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৪ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২৬, ২০:০৯আপডেট : ২২ জুন ২০২৬, ২০:০৯

ভারতের উত্তর প্রদেশের লখনৌতে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনটির ভেতর আটকে পড়া অন্তত ১৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আগুন থেকে বাঁচতে বহুতল ভবনটির প্রথম তলা থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী নিচে লাফিয়ে পড়তে বাধ্য হয়। সোমবার (২২ জুন) উত্তর-পশ্চিম লখনৌর আলীগঞ্জ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বাণিজ্যিক এলাকায় অবস্থিত ওই তিন তলা ভবনটিতে কোচিং সেন্টার ছাড়াও একটি গেমিং জোন, পোষা প্রাণীর সামগ্রীর দোকান, পেট ক্লিনিকসহ অন্যান্য দোকানপাট রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের প্রথম তলায় থাকা কোচিং সেন্টারটি থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী নিচে লাফিয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি আগুন থেকে বাঁচতে জানালার কাচ ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করছেন। তিনি ভবনের কার্নিশ ধরে ঝুলে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত হাত ফসকে নিচে একটি বেড়ার ওপর আছড়ে পড়েন এবং পরে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পরই উদ্ধার অভিযান সশরীরে তদারকি করতে ঘটনাস্থল পরিদর্শন করেন উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

পরিদর্শন শেষে ব্রজেশ পাঠক বলেন, এই দুর্ঘটনায় ১৪টি শিশু প্রাণ হারিয়েছে। আহত হয়েছে চারজন, যাদের কেজিএমসি ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের এখন প্রধান অগ্রাধিকার হলো আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা। আগুন কীভাবে এবং কেন লেগেছে, তা তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই স্পষ্ট হবে।

উপমুখ্যমন্ত্রী আরও জানান, দুর্ঘটনাস্থলে এরই মধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং ভবনের ভেতরে আর কোন শিশু আটকে নেই।

 

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?