একক নিউরনের পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য নির্ধারণে সাফল্য চীনের

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৬, ১০:৫৫আপডেট : ২৩ জুন ২০২৬, ১০:৫৫

চীনা বিজ্ঞানীরা এমন একটি নতুন গবেষণা প্লাটফর্ম তৈরি করেছেন, যা একক নিউরনের জিন-প্রকাশ, গঠন ও কার্যকলাপ একই সঙ্গে বিশ্লেষণ করতে সক্ষম। গবেষকদের মতে, এ অগ্রগতি মানব মস্তিষ্কের কার্যপ্রণালী ও স্নায়ুবিক রোগের বিকাশ সম্পর্কে আরও গভীর ধারণা দেবে। চীনা বিজ্ঞান অ্যাকাডেমির গবেষকদের পরিচালিত এ গবেষণা সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সেলে প্রকাশিত হয়েছে।

নিউরন হলো মস্তিষ্কের মৌলিক সংকেতবাহী কোষ। কার্যকারিতা, গঠন ও জিন-প্রকাশ; এই তিন বৈশিষ্ট্যের মাধ্যমে নিউরনকে বোঝা যায়। তবে এতদিন একই নিউরনের ক্ষেত্রে এই তিন ধরনের তথ্য একসঙ্গে সংগ্রহের প্রযুক্তি ছিল না।

এই সীমাবদ্ধতা দূর করতে গবেষকরা ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ক্যারেকটারাইজেশন বা আইএমসি নামের একটি প্লাটফর্ম তৈরি করেছেন।

প্লাটফর্মটিতে দুটি স্বতন্ত্র প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একটি হলো উচ্চ রেজল্যুশনের মাল্টিফেজ প্যারালালাইজড টু-ফোটন মাইক্রোস্কোপ, যা মস্তিষ্কের টিস্যু না কেটেই নিউরনের বিস্তৃত সংযোগ পুনর্গঠন করতে সক্ষম। অন্যটি হলো এমন এক প্রযুক্তি, যা কোষের ভেতরে জিন অণুর অবস্থান নির্ভুলভাবে শনাক্ত করতে পারে এবং একসঙ্গে ছয়টি জিন বিশ্লেষণ করতে পারে।

গবেষণায় ইঁদুরের ওপর পরীক্ষা চালানো হয়। প্রথমে নিউরনের দৃশ্যগত উদ্দীপনা ও মুখের নড়াচড়ার প্রতি প্রতিক্রিয়া রেকর্ড করা হয়। এরপর একই নিউরনের মস্তিষ্কজুড়ে বিস্তৃত সংযোগ পুনর্গঠন এবং জিনের বণ্টন ও পরিমাণ নির্ণয় করা হয়।

এ পর্যন্ত চীনা গবেষকরা ১০০টিরও বেশি নিউরনের ট্রাইমোডাল ডেটাসেট সংগ্রহ করেছেন। তাদের বিশ্লেষণে দেখা গেছে, জিন-প্রকাশ ও গঠনতাত্ত্বিক তথ্যকে কার্যকলাপের তথ্যের সঙ্গে যুক্ত করলে নিউরনের প্রতিক্রিয়া আরও নির্ভুলভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব।

সূত্র: সিজিটিএন

/এএ/
সম্পর্কিত
কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণ: নিহত ১৩ জনের সবাই ভারতীয় ও পাকিস্তানি
‘ইসরায়েল প্রতারক, যুদ্ধবিরতিতে বিশ্বাস নেই’
চুক্তি না মানলে যা করার প্রয়োজন তাই করবো: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণ: নিহত ১৩ জনের সবাই ভারতীয় ও পাকিস্তানি
কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণ: নিহত ১৩ জনের সবাই ভারতীয় ও পাকিস্তানি
পবিত্র আশুরা উপলক্ষে যে নির্দেশনা দিলো ডিএমপি
পবিত্র আশুরা উপলক্ষে যে নির্দেশনা দিলো ডিএমপি
স্বাক্ষর জালের অভিযোগে মামলা করলেন বেবিচকের সদস্য প্রশাসন 
স্বাক্ষর জালের অভিযোগে মামলা করলেন বেবিচকের সদস্য প্রশাসন 
জর্ডানকে বিদায় করে টিকে রইলো আলজেরিয়া 
জর্ডানকে বিদায় করে টিকে রইলো আলজেরিয়া 
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা