স্বাক্ষর জালের অভিযোগে মামলা করলেন বেবিচকের সদস্য প্রশাসন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জুন ২০২৬, ১১:২৯আপডেট : ২৩ জুন ২০২৬, ১১:২৯

স্বাক্ষর জাল করে ভুয়া চুক্তিনামা তৈরির অভিযোগে মামলা দায়ের করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) এসএম লাবলুর রহমান। রবিবার (২২ জুন) রাতে বিমানবন্দর থানায় এই মামলাটি দায়ের করেন তিনি।  

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার। 

জানা যায়, এস এম লাবলুর রহমানকে প্রথম পক্ষ করে তার স্বাক্ষর জাল করে দ্বিতীয় পক্ষ হিসেবে ফাহাদ হোসেনের সঙ্গে একটি চুক্তিনামা হয়। ওই চুক্তিনামায় বিপিসি চেয়ারম্যান হতে পারলে ফাহাদ হোসেনকে টাকা দেওয়া হবে বলে উল্লেখ করা হয়। এছাড়া এসএম লাবলুর রহমানের নামে একটি সম্মতিপত্র তৈরি করা হয়েছে। সেখানেও লাবলুর রহমানের স্বাক্ষর জাল করা হয়েছে। 

বিষয়টি অবগত হওয়ার পর সদস্য প্রশাসন এই মামলা দায়ের করেন। 

সদস্য প্রশাসন এসএম লাবলুর রহমান বলেন, “স্বাক্ষর জাল করে এমন কাজ করা হয়েছে। কখনোই আমি এমন ধরনের গর্হিত কাজ করতে পারি না।” তিনি বলেন, “আমাকে হেয় করার জন্য একটি চক্র এই কাজ করেছে। আমি এই বিষয়ে আইনের আশ্রয় নিয়েছি। থানা পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন।” 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
উপজেলা ছাত্রদলের সভাপতি কারাগারে
জিয়াউলের আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে, অভিযোগ চিফ প্রসিকিউটরের
কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিটিএল গ্রুপের সিইও আবুল বাশার রিমান্ডে
সর্বশেষ খবর
‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে কোয়ারেন্টিনে, কারণ কী?
‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে কোয়ারেন্টিনে, কারণ কী?
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: ডা. জাহেদ
আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: ডা. জাহেদ
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ