বিশ্ববাজারে চীনা থ্রিডি প্রিন্টারের রফতানি দ্বিগুণ

ফয়সল আবদুল্লাহ
২৫ জুন ২০২৬, ০৯:০৫আপডেট : ২৫ জুন ২০২৬, ০৯:০৫

প্রযুক্তিগত অগ্রগতি, রফতানি বৃদ্ধি এবং ব্যবহারক্ষেত্রের সম্প্রসারণের ফলে চীনের থ্রিডি প্রিন্টিং শিল্প দ্রুত বিকাশের নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এই প্রযুক্তি এখন মহাকাশ, রোবটিক্স, ভোক্তা ইলেকট্রনিক্সসহ বিভিন্ন শিল্পে ব্যাপক উৎপাদনের অংশ হয়ে উঠছে। একই সময়ে চীনের থ্রিডি প্রিন্টার রফতানিও বেড়েছে দ্বিগুণের বেশি। সম্প্রতি চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের উন্নত থ্রিডি প্রিন্টিং কাস্টিং প্রযুক্তি এবার পূর্বাঞ্চলীয় ফুচিয়ান প্রদেশে সফলভাবে স্থানান্তরিত হয়েছে। এই প্রযুক্তি চীনের স্মার্ট কাস্টিং খাতে নতুন শিল্পায়নের দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের উন্নত থ্রিডি প্রিন্টিংভিত্তিক ঢালাই প্রযুক্তি এখন পূর্বাঞ্চলীয় ফুচিয়ান প্রদেশে শিল্পোন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করছে। একই সঙ্গে বৈশ্বিক বাজারে চীনা থ্রিডি প্রিন্টারের চাহিদাও বাড়ছে দ্রুত। চলতি বছরের প্রথম চার মাসে দেশটির থ্রিডি প্রিন্টার রফতানি বেড়েছে একশ শতাংশেরও বেশি।

নিংসিয়ার রাজধানী ইনছুয়ানের একটি কোম্পানি ফুচিয়ানের নানআন শহরে একটি আধুনিক স্মার্ট কাস্টিং কারখানা স্থাপন করেছে। কোম্পানিটি চীনের অন্যতম শীর্ষ স্মার্ট ফাউন্ড্রি প্রতিষ্ঠান, যারা সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়ায় থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

নানআন সিটি শিল্প ও তথ্যপ্রযুক্তি ব্যুরোর পরিচালক হুয়াং চিয়া জানালেন, ‘কোম্পানিটির থ্রিডি প্রিন্টিং স্মার্ট ফ্যাক্টরি নানআন শহরের প্রযুক্তিগত শূন্যতা পূরণ করেছে। একই সঙ্গে এটি ফুচিয়ানের শিল্পসম্পদকে কাজে লাগিয়ে নিংসিয়ার যন্ত্রপাতি শিল্পের সরবরাহ ব্যবস্থাও শক্তিশালী করেছে।’

স্থানীয় শিল্পচেইনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি এখন শুধু পণ্য বিক্রি করছে না, বরং সম্পূর্ণ উৎপাদন লাইন সরবরাহ করছে।

এদিকে বৈশ্বিক বাজারেও চীনা থ্রিডি প্রিন্টারের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। চীনের কাস্টমস প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশটি ২৪ লাখ ৬০ হাজার থ্রিডি প্রিন্টার রফতানি করেছে, যার মোট মূল্য ৬১০ কোটি ইউয়ানের বেশি।

চীনা ভোক্তা-পর্যায়ের থ্রিডি প্রিন্টার ইউরোপ, উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।

শেনচেন থুওচু টেকনোলজি কোম্পানির পণ্য পরামর্শক শি তি জানালেন, ‘গত বছর আমাদের মোট আয়ের প্রায় ৭০ শতাংশ এসেছে বিদেশি বাজার থেকে। ইউরোপ ও আমেরিকা এখনও প্রধান বাজার হলেও লাতিন আমেরিকা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দ্রুত উদীয়মান বাজারে পরিণত হচ্ছে।’

প্রযুক্তিগত উন্নয়নের ফলে চীনে আগে যেসব পণ্য তৈরি করতে শিল্পমানের থ্রিডি প্রিন্টার প্রয়োজন হতো, এখন সেগুলোর অনেকগুলোই ভোক্তা-পর্যায়ের যন্ত্র দিয়ে তৈরি করা সম্ভব হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সেবা, উন্নত কর্মক্ষমতা এবং প্রতিযোগিতামূলক মূল্যই চীনের থ্রিডি প্রিন্টার শিল্পের মূল শক্তি। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম চার মাসে শুধু শেনচেন থেকেই ৫ দশমিক ২৪ বিলিয়ন ইউয়ান মূল্যের থ্রিডি প্রিন্টার রপ্তানি হয়েছে, যা জাতীয় মোট রপ্তানির প্রায় ৮৬ শতাংশ।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর ২০টি আফটারশক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে সহায়তার ঘোষণা ট্রাম্পের
নেকড়ের আক্রমণ থেকে ভেড়া বাঁচাতে ‘বর্ম’ বানালেন অস্ট্রিয়ার কৃষক
সর্বশেষ খবর
‘আমাদের আইডল ফিরে এসেছেন’, নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস
‘আমাদের আইডল ফিরে এসেছেন’, নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর ২০টি আফটারশক
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর ২০টি আফটারশক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে সহায়তার ঘোষণা ট্রাম্পের
ভেনেজুয়েলায় ভূমিকম্পে সহায়তার ঘোষণা ট্রাম্পের
নেকড়ের আক্রমণ থেকে ভেড়া বাঁচাতে ‘বর্ম’ বানালেন অস্ট্রিয়ার কৃষক
নেকড়ের আক্রমণ থেকে ভেড়া বাঁচাতে ‘বর্ম’ বানালেন অস্ট্রিয়ার কৃষক
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
ভরিতে ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম
ভরিতে ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম