ভেনেজুয়েলায় ভূমিকম্পে সহায়তার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৬, ১০:১৬ আপডেট : ২৫ জুন ২০২৬, ১২:২৯

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ভয়াবহ প্রাণহানির কথা জানিয়ে দেশটিতে জরুরি সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ভেনেজুয়েলার এই ভূমিকম্প পরিস্থিতি নিয়ে কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প লিখেছেন, এই ভূমিকম্পগুলো বিশাল মাত্রার ছিল এবং এর ফলে বিধ্বংসী বা ভয়াবহ সংখ্যায় প্রাণহানি ঘটেছে। বিপর্যয়ের এই মুহূর্তে ওয়াশিংটন ভেনেজুয়েলার পাশে রয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যেকোনো ধরনের সহায়তার জন্য প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম।

একই সঙ্গে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করতে তিনি যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোকে অনতিবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন।

ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প তার পোস্টে আরও লিখেছেন, আমাদের নতুন এবং মহান বন্ধুদের পাশে আমরা থাকব। প্রাথমিক প্রতিবেদনগুলো মোটেও ভালো নয়!!!

উল্লেখ্য, এর আগে গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় একটি সামরিক অভিযান পরিচালনা করেছিল যুক্তরাষ্ট্র। ওই অভিযানের চূড়ান্ত পর্যায়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করা হয়। মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি কারাগারে বন্দি রয়েছেন।

সূত্র: আল জাজিরা

/এএ/
টাইমলাইন: ভেনেজুয়েলায় ভূমিকম্প
২৫ জুন ২০২৬, ১০:১৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পে সহায়তার ঘোষণা ট্রাম্পের
সম্পর্কিত
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
দ. কোরিয়ায় খালে আটকা হাঙরকে দেখতে লাখো মানুষের ভিড়
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম