চীনে জুতা কারখানায় আগুনে নিহত অন্তত ২৮

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২৬, ২১:৪৭আপডেট : ০৯ জুলাই ২০২৬, ২১:৪৭

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বহুতল ওই ভবনটিতে আগুন লাগার পর শ্রমিকেরা ছাদে আটকা পড়েন এবং পরে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিশ্চিত করেছে।

ফিজিয়ান প্রদেশের জিলিয়ান শহরের হুইতেং নামের একটি জুতা প্রস্তুতকারক কারখানায় স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে (০৪০০ জিএমটি) এই আগুন লাগে।

সিনহুয়া জানিয়েছে, আগুন লাগার সময় কারখানাটিতে মোট ২৩৯ জন মানুষ উপস্থিত ছিলেন। এর মধ্যে ২১৩ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। এ ছাড়া এর আগে নিখোঁজ থাকা ২৬ জনের মরদেহ পরবর্তীতে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হলে মোট নিহতের সংখ্যা ২৮ জনে দাঁড়ায়।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের শিখা পুরো ভবনটিতে ছড়িয়ে পড়েছে এবং ঘন কালো ধোঁয়া আকাশে উড়ছে। ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যাওয়ার মধ্যেই আগুনে আটকা পড়া অন্তত এক ডজন মানুষকে ভবনের ছাদে অবস্থান করতে দেখা যায়।

অগ্নিকাণ্ডের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযান জোরদার করার বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছেন। তিনি বলেন, এই অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক মাসগুলোতে দেশের বিভিন্ন উৎপাদন কারখানায় বেশ কয়েকটি মারাত্মক দুর্ঘটনার পর এই ঘটনা ঘটলো উল্লেখ করে শি জিনপিং দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, জিনজিয়াংয়ের জুতা শিল্পের হাজার হাজার প্রতিষ্ঠান ২০২৪ সালে ১২০ কোটিরও বেশি জোড়া জুতা তৈরি করেছে, যা পুরো বিশ্বের মোট জুতা উৎপাদনের ২০ শতাংশ।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান, ৮টিই আকাশে ভূপাতিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সর্বশেষ খবর
‌‘মনগড়া’ ভোটার তালিকা করে ‘পকেট কমিটির’ প্রস্তুতি উপজেলা বিএনপির
‌‘মনগড়া’ ভোটার তালিকা করে ‘পকেট কমিটির’ প্রস্তুতি উপজেলা বিএনপির
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান, ৮টিই আকাশে ভূপাতিত
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান, ৮টিই আকাশে ভূপাতিত
১২ দিনের মাথায় বদলালো সিদ্ধান্ত, সিলেটে নতুন ডিসি
১২ দিনের মাথায় বদলালো সিদ্ধান্ত, সিলেটে নতুন ডিসি
নির্দেশের আগেই প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, তদন্তে কমিটি
নির্দেশের আগেই প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, তদন্তে কমিটি
সর্বাধিক পঠিত
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা