জর্ডানে মার্কিন ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান, ৮টিই আকাশে ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২৬, ২২:৪৯আপডেট : ০৯ জুলাই ২০২৬, ২২:৪৯

জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে বৃহস্পতিবার ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। অন্যদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ৮টি তারা আকাশপথেই প্রতিহত ও ধ্বংস করেছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে শুরু হওয়া এই পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটলো।

এক বিবৃতিতে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বৃহস্পতিবার ইরান থেকে জর্ডান ভূখণ্ডের দিকে ধেয়ে আসা ৮টি ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং ভূপাতিত করেছে।

বিপরীতে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানের আজরাক এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং শত্রুপক্ষের বিমান ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে।

আইআরজিসি সতর্ক করে বলেছে, সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনী যদি আবার কোনও আগ্রাসন চালায়, তবে এই অঞ্চলে তাদের অন্য সব ঘাঁটি আমাদের ভারী হামলা থেকে নিরাপদ থাকবে না।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে চিরবৈরী দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো চলা এই রক্তক্ষয়ী পাল্টাপাল্টি হামলার অংশ হিসেবেই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হলো। এর আগে বুধবার ও বৃহস্পতিবার ইরানজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যা দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিকে চরম পরীক্ষার মুখে ফেলেছে।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার পর কিছু ধ্বংসাবশেষ এসে নিচে পড়েছে, তবে এতে কোনও হতাহত বা বস্তুগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

সেনাবাহিনী বলেছে, কোনও পক্ষকেই জর্ডানের আকাশসীমা লঙ্ঘন করার অনুমতি দেওয়া হবে না।

এর আগে বৃহস্পতিবার জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি বলেছিলেন, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশসীমা লঙ্ঘন করার পর দেশজুড়ে সাইরেন বাজানো হয় এবং সামরিক বাহিনী সফলভাবে সেগুলো প্রতিহত করে।

গত ১১ জুনের পর এই প্রথম জর্ডান ইরানের কোনও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘোষণা দিলো। এর আগে গত জুনে ইরানের রেভল্যুশনারি গার্ড জর্ডানে মার্কিন কমান্ড সেন্টারে হামলার দাবি করার পর ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানিয়েছিল জর্ডানের সেনাবাহিনী।

জর্ডানের যে আজরাক এলাকায় এই হামলা চালানো হয়েছে, সেখানে একটি বিমান ঘাঁটি রয়েছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে পূর্বে এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্র, জার্মানি, বেলজিয়াম এবং ফ্রান্সের সামরিক বাহিনী কার্যক্রম পরিচালনা করেছিল। তবে আম্মান বরাবরই দাবি করে আসছে যে জর্ডানে কোনও বিদেশি সামরিক ঘাঁটি নেই; বিভিন্ন দেশের সীমিত সংখ্যক সেনা কেবল সহযোগিতা ও প্রশিক্ষণ চুক্তির আওতায় জর্ডান সেনাবাহিনীর কিছু ঘাঁটিতে মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, জর্ডান সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এপ্রিলের শুরু পর্যন্ত ইরান থেকে জর্ডানকে লক্ষ্য করে ২৮১টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে, যার মধ্যে ২৬১টিই প্রতিহত করা হয়েছে। এসব হামলায় জর্ডানে মোট ৩০ জন আহত হয়েছিলেন, যাদের সবাই ইতোমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সূত্র: এএফপি

/এএ/
সম্পর্কিত
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সর্বশেষ খবর
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রের খসড়া অনুমোদন মন্ত্রিসভায়
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রের খসড়া অনুমোদন মন্ত্রিসভায়
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
৪৮ বছরের ভাবির সঙ্গে মোবাইলে বৃদ্ধ দেবরের প্রেম, দুজনকে থানায় নিলো পুলিশ
৪৮ বছরের ভাবির সঙ্গে মোবাইলে বৃদ্ধ দেবরের প্রেম, দুজনকে থানায় নিলো পুলিশ
সর্বাধিক পঠিত
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা