ত্রিপুরায় বন্যায় গৃহহীন ১১ হাজার মানুষ, ক্ষতিগ্রস্ত ৪ হাজার ঘরবাড়ি

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই ২০২৬, ১৭:০২আপডেট : ১০ জুলাই ২০২৬, ১৭:০২

গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে ভারতের ত্রিপুরা রাজ্যের তিনটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে প্রায় ১১ হাজার মানুষ গৃহহীন হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। রাজ্য কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন, বন্যায় এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া না গেলেও ৪ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার বিকালে বৃষ্টিপাত কমে আসায় এবং মনু নদীর পানি হ্রাস পেতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে। তবে ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) রাজ্যের বেশ কয়েকটি এলাকায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এসডিএমএ) প্রজেক্ট ডিরেক্টর সনৎ কুমার দাস জানিয়েছেন, উনকোটি জেলার ৬ হাজার ৬৮ জন মানুষকে ৩৫টি ত্রাণ শিবিরে জায়গা দেওয়া হয়েছে। তিনি বলেন, নদীর পানি কমে আসায় শুক্রবার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

অন্যদিকে পার্শ্ববর্তী ধলাই ও খোয়াই জেলায় আরও ৪ হাজার ৯০৯ জন বন্যাদুর্গত মানুষ ত্রাণ শিবিরে অবস্থান করছেন।

সনৎ কুমার দাস আরও বলেন, বুধ ও বৃহস্পতিবারের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় প্রায় ১১ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এখন পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে ৪ হাজার ২৭টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি হলেন কুশনার-উইটকফ
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন