হরমুজে ভারতীয় নাবিক নিহত: ইরানি কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানালো দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২৬, ১৮:৩৩আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৮:৩৩

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। এই হামলাকে নাবিকদের ওপর ‘সহিংসতা’ হিসেবে অভিহিত করে নয়াদিল্লি বলেছে, এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপদ ও নিরবচ্ছিন্ন জাহাজ চলাচলকে হুমকির মুখে ফেলেছে। হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে মঙ্গলবার (১৪ জুলাই) দিল্লিতে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত।

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় দুটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিক নিহত এবং বেশ কয়েকজন ক্রু সদস্য আহত হওয়ার কয়েক ঘণ্টার মাথায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর বিবৃতি দেয়। সকালে ইরান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনকে নয়াদিল্লির সাউথ ব্লকে তলব করে আনুষ্ঠানিকভাবে এই তীব্র প্রতিবাদ জানানো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আজ সকালে নয়াদিল্লিতে নিযুক্ত ইরান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় এবং এই হামলার বিরুদ্ধে তার কাছে আমাদের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমটি আল বাহিয়া এবং এমটি মোমবাসা নামের দুটি জাহাজে হামলার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। এই দুটি জাহাজে থাকা মোট ৪৬ জন ক্রু সদস্যের মধ্যে ৩০ জনই ছিলেন ভারতীয় নাবিক।

বিবৃতিতে জানানো হয়, এমটি আল বাহিয়া জাহাজে থাকা ১২ জন ভারতীয় ক্রু সদস্যের মধ্যে একজন নিহত হয়েছেন এবং অন্য একজন আহত হয়েছেন। অন্যদিকে, এমটি মোমবাসা জাহাজে কর্মরত ১৮ জন ভারতীয় নাগরিকের মধ্যে ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

নিহত নাবিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে হামলায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে তারা।

সূত্র: উইয়ন নিউজ

 

/এএ/
সম্পর্কিত
২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, সাজানো রথে চড়িয়ে রাজকীয় বরণ
এককালের ‘পাপের শহর’-এ মার্কিন নৌসেনারা: কতটা বদলেছে পাতায়া
৭১ বার আছাড় খেয়েও থামেননি: ৯১ বছর বয়সে রেকর্ড গড়ে পাহাড় জয়
সর্বশেষ খবর
আদালতকক্ষে আইনজীবীর সঙ্গে বিরিয়ানি খেলেন সেই সাহেদ
আদালতকক্ষে আইনজীবীর সঙ্গে বিরিয়ানি খেলেন সেই সাহেদ
ঢাকায় কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র চালু
ঢাকায় কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র চালু
এশিয়ান গেমসে পূর্ণশক্তির দল ঘোষণা বাংলাদেশের
এশিয়ান গেমসে পূর্ণশক্তির দল ঘোষণা বাংলাদেশের
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা