বয়সের সঙ্গে স্মৃতিশক্তি কেন কমে?

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই ২০২৬, ০৯:৩২আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৯:৩২

বয়স বাড়ার সঙ্গে স্মৃতিশক্তি হ্রাস এবং চিন্তার ক্ষমতা কমে যাওয়া সাধারণ ঘটনা। কিন্তু কেন এমনটি ঘটে, তা নিয়ে দীর্ঘকাল গবেষণার পর এবার নতুন তথ্য সামনে এনেছেন চীনা বিজ্ঞানীরা।

চীনের শেনচেন ইনস্টিটিউটস অব অ্যাডভান্সড টেকনোলজির গবেষকরা জানিয়েছেন, বয়সের সঙ্গে মস্তিষ্কের রক্তনালীর পরিবর্তন কীভাবে আমাদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতাকে প্রভাবিত করে সে বিষয়ে নিউরন জার্নালে একটি গবেষণার ফলাফল প্রকাশ হয়েছে।

রক্ত-মস্তিষ্ক প্রাচীর হলো আমাদের মস্তিষ্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরক্ষা স্তর। এটি অনেকটা নিরাপত্তারক্ষীর মতো কাজ করে, প্রয়োজনীয় পুষ্টি মস্তিষ্কে পৌঁছাতে দেয়, কিন্তু রক্তে থাকা ক্ষতিকর পদার্থগুলোকে মস্তিষ্কের কোষের ভেতরে প্রবেশে বাধা দেয়। বিজ্ঞানীদের দীর্ঘদিন ধারণা ছিল, বয়স বাড়ার সঙ্গে এই প্রাচীরের কোষগুলোর মধ্যবর্তী সংযোগস্থলে ফাঁটল তৈরি হয়, যার ফলে প্রাচীরটি দুর্বল হয়ে পড়ে।

শেনচেন ইনস্টিটিউটস অব অ্যাডভান্সড টেকনোলজির গবেষকরা ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে দেখেছেন, বয়স্ক হওয়ার অনেক আগেই অর্থাৎ মাঝারি বয়সেই এই প্রাচীরের কার্যকারিতা কমতে শুরু করে। বিশেষ করে মস্তিষ্কের হিপোক্যাম্পাস অঞ্চলে, যা মানুষের স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে এই প্রভাবটি দ্রুত দেখা দেয়। গবেষকরা দেখেছেন, কোষগুলোর মধ্যকার সংযোগস্থলে ফাঁটল তৈরির আগে কোষের ভেতরের পরিবহন ব্যবস্থা অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে ওঠে। ফলে ক্ষতিকর পদার্থগুলো কোষের ভেতর দিয়ে সহজে মস্তিষ্কে প্রবেশ করে।

বয়সের সঙ্গে স্মৃতিশক্তি কেন কমে?

কীভাবে ঘটছে এই ক্ষতি? গবেষণায় দুটি মূল প্রোটিনের ভূমিকা চিহ্নিত করেছেন গবেষকরা। যার একটি স্বাভাবিকভাবে মস্তিষ্কের রক্তনালীতে অপ্রয়োজনীয় পরিবহন সীমিত রাখে। বয়সের সঙ্গে এর পরিমাণ কমে যায়। অন্যটি কোষের ভেতর পরিবহন ব্যবস্থা তৈরিতে সহায়তা করে, যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

গবেষকরা দেখেছেন যে, বয়স্ক ইঁদুরের ক্ষেত্রে যখন প্রোটিনের মাত্রা পুনরায় স্বাভাবিক করা হয়েছে তখন রক্ত-মস্তিষ্ক প্রাচীরের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে ফিরে এসেছে।

শরীরে প্রদাহ নিয়ন্ত্রণকারী অন্য প্রোটিনটি বয়স বৃদ্ধির সঙেগ্ রক্ত ও মস্তিষ্কে বেড়ে যায়, এমনটাও এসেছে গবেষণায়। এই অতিরিক্ত প্রোটিনটিই রক্তনালীর প্রোটিন কমিয়ে দেয়, ফলে প্রাচীরটি তার সুরক্ষা ক্ষমতা হারায়। পরীক্ষায় দেখা গেছে, বয়স্ক ইঁদুরের শরীরে বিশেষ সেই প্রোটিনের সংকেত আটকে দিতে পারলে তাদের রক্ত-মস্তিষ্ক প্রাচীরের লিকেজ কমে গেছে এবং তাদের স্মৃতিশক্তির পরীক্ষায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

এই গবেষণাটি প্রমাণ করে, বয়সের সঙ্গে মস্তিষ্কের রক্তনালীর ক্ষতি কেবল সাধারণ ক্ষয় নয়, এটি নির্দিষ্ট কিছু জৈবিক সংকেতের ফসল। যদিও এখনও ইঁদুরের ওপর পরীক্ষিত। তবে গবেষকদের আশা, এই নতুন পদ্ধতিগুলো অদূর ভবিষ্যতে মানুষের ক্ষেত্রেও প্রয়োগ সম্ভব হবে।

সূত্র: সিএমজি

 

 

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই