মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ১১:২৬আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১১:২৬

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্রুত বিচার আদালত গঠনের আশ্বাস দিলেও ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থান নিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির মুখপাত্র সৌরভ দাস স্পষ্টভাবে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘কোনও আপসের বিষয় হতে পারে না’ এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

 

প্রশ্নপত্র ফাঁস মামলার তদন্তে দ্রুত বিচার আদালত গঠনের প্রধানমন্ত্রীর ঘোষণার পর এবং আন্দোলন মোকাবিলায় দিল্লির ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করার প্রসঙ্গে কথা বলতে গিয়ে সিজেপি নেতা অভিজিৎ ডিপকে বলেন, মোদি পুরো দিল্লি বন্ধ করে দিতে প্রস্তুত, কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে তৈরি নন।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রী মোদির আমানতের জবাবে সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে ধর্মেন্দ্র প্রধানকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

সৌরভ দাস জানান, তিনি দিনজুড়ে সোনম ওয়াংচুকের সঙ্গে একাধিকবার কথা বলেছেন এবং তারা দুজনই আন্দোলন শান্তিপূর্ণ রাখার বিষয়ে একমত হয়েছেন। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে এক বিবৃতিতে বলেন, আমাদের আন্দোলনের শক্তি রয়েছে শান্তি ও অহিংসার মধ্যে। সরকারের নির্মম দমন-পীড়ন সত্ত্বেও সিজেপির যে প্রতিটি সমর্থক অসাধারণ ধৈর্য, সাহস ও সহনশীলতা দেখিয়েছেন, তাদের জন্য আমি গর্বিত।

এদিকে সমাজকর্মী সোনম ওয়াংচুক গত বুধবার জানান, প্রশ্নপত্র ফাঁসের অনিয়মের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থী ও যুবকদের বিরুদ্ধে কোনও ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, কেন্দ্রীয় সরকার যদি এই মর্মে স্পষ্ট নিশ্চয়তা দেয়, তবেই তিনি তার অনির্দিষ্টকালের অনশন ধর্মঘট প্রত্যাহার করবেন।

যন্তর মন্তরে সিজেপির চলমান বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ১০টি প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) নথিভুক্ত করেছে বলে বুধবার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। এর মধ্যে সংসদ মার্গ থানায় চারটি, কনট প্লেস থানায় তিনটি এবং মন্দির মার্গ, কর্তব্য পথ ও বারখাম্বা রোড থানায় একটি করে এফআইআর দায়ের করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় এটি আমাদের ধারাবাহিক পদক্ষেপগুলোরই একটি অংশ।

 

সূত্র: দ্য হিন্দু

/এএ/
সম্পর্কিত
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা পালনের আহ্বান চীনের 
ব্রিকসে হাত ধরাধরি করে মোদি-পুতিন-শির ঐক্যের বার্তা
সর্বশেষ খবর
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি