জেন-জি প্রজন্মই আসল বিশ্বগুরু: গীতাঞ্জলি আঙমো

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১৭:০৪আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৭:০৪

ভারতের জেন-জি প্রজন্মকেই প্রকৃত ‘বিশ্বগুরু’ হিসেবে আখ্যায়িত করেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আঙমো।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গীতাঞ্জলি আঙমো লিখেন, ভারতকে বিশ্বগুরু বলা বলতে সত্যি কী বোঝায়, তা যদি কেউ দেখিয়ে থাকে তবে তা হলো আমাদের জেন-জি প্রজন্ম। তারা সনাতন ধর্মকে কেবল প্রচার করেনি, লালন করেছে। ঘৃণাহীন সাহস, সহিংসতাহীন শক্তি এবং অন্ধ আনুগত্য ছাড়া দেশপ্রেম সবই তারা দেখিয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের অনেক তরুণের মতো না হয়ে আমাদের তরুণরা দেখিয়েছে যে নিজের দেশে আগুন না জ্বালিয়েও কীভাবে অন্যায়ের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ানো যায়। হিন্দুত্ববাদী দলটির হয়তো এই তরুণ ভারতীয়দের কাছ থেকে হিন্দুধর্ম, জাতীয়তাবাদ এবং বিশ্বগুরু হওয়ার প্রকৃত অর্থ কী, সে বিষয়ে কিছু শিক্ষা নেওয়ার সময় এসেছে।

উল্লেখ্য, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন সমাজকর্মী সোনম ওয়াংচুকসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সমর্থন লাভ করে। ওয়াংচুক গত ২৮ জুন এই আন্দোলনে যোগ দেন এবং টানা ২৬ দিন অনশন পালন করেন।

/এএ/
সম্পর্কিত
ওড়িশা থেকে উদ্ধার ৫টি ওরাংওটাং এখন চিড়িয়াখানায়
জাহাজের ওয়েটার থেকে যেভাবে হলেন হাজার কোটি রুপির ব্যবসার সিইও
‘কেয়ামতের মাছ’ ভেসে আসার ৬ দিন পর ৬ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, কাকতালীয় নাকি সংকেত?
সর্বশেষ খবর
‌‘বিএনপি কোটায়’ চাকরি দিতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বাড়িয়েছে: সারজিস
‌‘বিএনপি কোটায়’ চাকরি দিতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বাড়িয়েছে: সারজিস
সন্তান মাদকের ফাঁদে পড়ছে না তো? বুঝবেন যেসব পরিবর্তনে
সন্তান মাদকের ফাঁদে পড়ছে না তো? বুঝবেন যেসব পরিবর্তনে
হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো
হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো
সালমান শাহ হত্যা: রিমান্ডে ‘তথ্য গোপন’ ডনের, পাঠানো হলো কারাগারে
সালমান শাহ হত্যা: রিমান্ডে ‘তথ্য গোপন’ ডনের, পাঠানো হলো কারাগারে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার