খালি হচ্ছে যন্তর মন্তর, ঘুমাতে চান দিপকে

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১৯:২৭আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৯:২৭

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) সব দাবি কেন্দ্র সরকার মেনে নেওয়ার পর দিল্লিতে ঐতিহ্যবাহী আন্দোলনস্থল যন্তর মন্তর ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। তবে আন্দোলন প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণার পরও প্রতিবাদস্থলে এখনও শত শত বিক্ষোভকারী অবস্থান করছেন।

সরকারের সঙ্গে আলোচনা সফল হওয়ার পর সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা যন্তর মন্তরে উপস্থিত বিক্ষোভকারীদের পুরো বিষয়ের বিস্তারিত জানান। আন্দোলনের সমাপ্তি টেনে সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা প্রতিবাদকারীদের শান্তিতে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। আরেক মুখপাত্র সৌরভ দাস আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, আমরা আপনাদের শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার অনুরোধ করছি। আমরা আবার খুব শিগগিরই একত্র হবো।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও সিজেপির সব দাবি মেনে নেওয়ার মধ্য দিয়ে নিজেদের আন্দোলন সফল হওয়ার পর সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানান, তিনি এবার একটু ঘুমিয়ে নিতে চান।

এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে উদ্‌যাপন করার পাশাপাশি সিজেপি ড. বি আর আম্বেদকর এবং সংবিধান প্রণেতাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিজেপি লিখেছে, আজকের এই বিজয় ড. বি আর আম্বেদকর এবং আমাদের সংবিধান প্রণেতাদের অসাধারণ দূরদর্শিতার এক শক্তিশালী প্রমাণ। বহুকাল আগেই বাবাসাহেব এমন এক ভারতের স্বপ্ন দেখেছিলেন, যেখানে সব ক্ষমতার উৎস হবে জনগণ, আর তিনি সেই স্বপ্ন বাস্তবায়নের কাঠামো তৈরি করে দিয়েছিলেন। জয় সংবিধান! জয় ভীম!

অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে যন্তর মন্তরের কাছাকাছি মেট্রো স্টেশনগুলোর প্রস্থান পথ বন্ধ রাখা হয়েছে। এক মেট্রো কর্মকর্তা নিশ্চিত করেছেন যে নয়াদিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং মান্ডি হাউস মেট্রো স্টেশনের প্রস্থান পথগুলো বন্ধ রয়েছে। তবে দিল্লি হাট আইএনএ, চাওড়ী বাজার এবং জেএলএন স্টেডিয়াম মেট্রো স্টেশনের প্রস্থান পথগুলো খোলা রয়েছে। সার্বিক নিরাপত্তা বজায় রাখতে মেট্রো স্টেশনের প্রস্থান পথগুলোর কাছে সিআইএসএফ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

 সূত্র: দ্য হিন্দু

/এএ/
সম্পর্কিত
ওড়িশা থেকে উদ্ধার ৫টি ওরাংওটাং এখন চিড়িয়াখানায়
জাহাজের ওয়েটার থেকে যেভাবে হলেন হাজার কোটি রুপির ব্যবসার সিইও
‘কেয়ামতের মাছ’ ভেসে আসার ৬ দিন পর ৬ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, কাকতালীয় নাকি সংকেত?
সর্বশেষ খবর
বহুল প্রতীক্ষিত ‘অ্যাপল ইভেন্ট’ আজ: যেসব চমকের অপেক্ষা
বহুল প্রতীক্ষিত ‘অ্যাপল ইভেন্ট’ আজ: যেসব চমকের অপেক্ষা
‘রংপুরে নতুন কোনও সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট হচ্ছে না’
‘রংপুরে নতুন কোনও সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট হচ্ছে না’
রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন
বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’