নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কায় মার্কিন কর্মকর্তাদের ভিসা দিলো না ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ১০:৩৭আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১০:৩৭

চলতি বছরের অক্টোবরে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শীর্ষ স্থানীয় কর্মকর্তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ব্রাজিল সরকার। দুই দেশের সরকারের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট ও এপি নিশ্চিত করেছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সহকারী সচিব রাইলি এম বার্নস এবং উপ-সহকারী সচিব স্যামুয়েল স্যামসন গত ২০ জুলাই ভিসার আবেদন করেছিলেন। শুক্রবার ব্রাজিল সরকার তা প্রত্যাখ্যান করে। ভিসা নামঞ্জুরের সুনির্দিষ্ট কোনও কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও ব্রাজিলের নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়ে নামছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারো, যার পরিবারের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে। সম্প্রতি বলসোনারোর দল লিবারেল পার্টি তাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এর আগে ফ্লাভিও বলসোনারো ও তার ভাই এডুয়ার্ডো ওয়াশিংটনে ট্রাম্পসহ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এই রাজনৈতিক বিতর্কের সঙ্গেই যুক্ত হয়েছে দুই দেশের বাণিজ্য ও নিরাপত্তাসংক্রান্ত মতবিরোধ। সম্প্রতি ট্রাম্প প্রশাসন ব্রাজিলের হাজার হাজার রফতানি পণ্যের ওপর ৩৭.৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যা শুক্রবার থেকে কার্যকর হয়েছে। এ ছাড়া ব্রাজিলের দুটি বড় মাদক চক্রকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে ওয়াশিংটন, যার তীব্র বিরোধিতা করেছেন লুলা। লুলার প্রশাসনের অভিযোগ, নির্বাচনে ফ্লাভিও বলসোনারোকে সুবিধা দিতেই মার্কিন সরকার এসব পদক্ষেপ নিচ্ছে।

অন্যদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বার্নস ও স্যামসন আগামী ২৭ থেকে ৩০ জুলাই ব্রাসিলিয়া সফরে গিয়ে নির্বাচনি স্বচ্ছতা, ধর্মীয় স্বাধীনতা ও বাকস্বাধীনতা নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছিলেন। যুক্তরাষ্ট্রের দাবি, এটি একটি স্বাভাবিক সফর এবং গণতান্ত্রিক দেশের নির্বাচনে কোনও হস্তক্ষেপের অভিযোগ ভিত্তিহীন ও অসত্য।

উল্লেখ্য, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো বহু বছর ধরে কোনও তথ্যপ্রমাণ ছাড়াই ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বর্তমানে তিনি এক অভ্যুত্থান চেষ্টার অভিযোগে নিজ বাড়িতে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। সম্প্রতি তার ছেলে ফ্লাভিও বলসোনারোও ভোটিং মেশিন নিয়ে অনুরূপ অভিযোগ পুনর্ব্যক্ত করেছেন।

/এএ/
সম্পর্কিত
মার্কিন অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের
বড় লক্ষ্য অর্জনে কি ধর্মেন্দ্র প্রধানকে বলির পাঁঠা বানালেন মোদি
সৌদি-হুথি পাল্টাপাল্টি হামলায় নতুন রণক্ষেত্র লোহিত সাগর
সর্বশেষ খবর
মার্কিন অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের
মার্কিন অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের
‘এখনও অনেক পথ বাকি’, আন্দোলন প্রত্যাহারের পরের দিন অভিজিৎ দীপকে
‘এখনও অনেক পথ বাকি’, আন্দোলন প্রত্যাহারের পরের দিন অভিজিৎ দীপকে
বড় লক্ষ্য অর্জনে কি ধর্মেন্দ্র প্রধানকে বলির পাঁঠা বানালেন মোদি
বড় লক্ষ্য অর্জনে কি ধর্মেন্দ্র প্রধানকে বলির পাঁঠা বানালেন মোদি
দেশের আইসিইউগুলোতে ব্যাকটেরিয়ার ঝুঁকি উদ্বেগজনক
আইসিডিডিআর,বির গবেষণাদেশের আইসিইউগুলোতে ব্যাকটেরিয়ার ঝুঁকি উদ্বেগজনক
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া