আন্দোলনে মেয়ে অংশ নেওয়ায় বিপাকে মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ১৮:৩৪আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৫:৪০

ভারতের সাবেক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গুয়াহাটিতে আয়োজিত শিক্ষার্থীদের এক বিক্ষোভে অংশ নেন আসামের এক মন্ত্রীর মেয়ে। সোশ্যাল মিডিয়ায় আন্দোলনরত দিবিসা মহান্তকে নিয়ে শোরগোল পড়ে গেলে মন্ত্রীর পক্ষে দাঁড়িয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, সন্তানের এমন কর্মকাণ্ডের জন্য মা-বাবাকে হেনস্তা করা উচিত নয়।

ভারী পুলিশ ও সিআরপিএফ মোতায়েনের মধ্যে গুয়াহাটির চ্যাচালে সম্প্রতি ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আসামের ক্যাবিনেট মন্ত্রী কেশব মহান্তের মেয়ে দিবিসা মহান্ত। কেশব মহান্ত বিজেপির আঞ্চলিক মিত্র দল অসম গণ পরিষদ-এর নেতা এবং বর্তমানে রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। যুক্তরাজ্য থেকে দুটি স্নাতকোত্তর শেষ করা দিবিসা মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের সমালোচনা করে প্রতিবাদকারী শিক্ষার্থীদের সাহসিকতার প্রশংসা করেন।

ঘটনাটির বিষয়ে মন্ত্রী কেশব মহান্ত কোনও মন্তব্য না করলেও এক সংবাদ সম্মেলনে কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আমার সন্তান কী বললো তার উত্তর আমি কীভাবে দেবো? আমার নিজের ভাই বা সন্তানরা আমার অনেক কথার সঙ্গেই একমত হয় না। মেয়েটি মোদিজির বিরুদ্ধে কথা বলেছে, সে জন্য আমার খারাপ লেগেছে। তবে কাল যদি আমার ছেলেও ভুল কিছু বলে তাতে অবাক হবেন না। সন্তান প্রাপ্তবয়স্ক হলে তার কাজের দায় মা-বাবার ওপর দেওয়া ঠিক নয়। মেয়েটি ভুল বলেছে, আমরা তার সঙ্গেই কথা বলব। তাই বলে বাবা কেশব মহান্তকে কেন হেনস্তা করা হবে?

উল্লেখ্য, আসাম পুলিশ এই আন্দোলনের ঘটনায় ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা ক্ষুণ্ন করা এবং ষড়যন্ত্রের অভিযোগে অন্তত ছয়জনকে গ্রেফতার করেছে। আন্দোলনের মুখে পরবর্তীতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএ/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রহস্যময় ইতিহাসে ঘেরা বাগেরহাটের কোদলা মঠ
রহস্যময় ইতিহাসে ঘেরা বাগেরহাটের কোদলা মঠ
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ