পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠন মোদির

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ২২:৩৬আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২২:৩৬

ভারতে পরীক্ষা ব্যবস্থার উন্নতি ও সংস্কারের লক্ষ্য নিয়ে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নীলকানির নেতৃত্বে এক উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, এই কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করেই আগামী দিনের পরীক্ষাগুলোর নির্ভরযোগ্যতা নিশ্চিত করার কাজ চালানো হবে।

সম্প্রতি প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরদিনই মোদি এই ঘোষণা দিলেন। ভিডিও বার্তায় মোদি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের স্বার্থে সরকার নিরবচ্ছিন্ন পদক্ষেপ নিচ্ছে। যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা এখন জেলে পচছে। দ্রুত বিচার আদালত গঠন করা হয়েছে এবং কঠোর আইনি বিধানসহ নতুন আইন প্রণয়নের দিকে এগোচ্ছে সংসদ।

পরীক্ষা ব্যবস্থাকে নির্ভরযোগ্য, স্বচ্ছ ও প্রযুক্তিভিত্তিক করতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও ভারতীয় অনন্য পরিচয় কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নন্দন নীলকানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার সঙ্গে যুক্ত আছেন ইসরোর সাবেক চেয়ারম্যান এস সোমনাথ, গোয়েন্দা ব্যুরোর সাবেক পরিচালক তপন ডেকা, আইআইটি চেন্নাইয়ের পরিচালক ভি কামাকোটি, সাবেক শিক্ষা সচিব অনিতা কাওয়াল এবং লজিস্টিক বিশেষজ্ঞ অমৃত লাল মীনা।

ই-গভ ফাউন্ডেশন ও একস্টেপ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা নীলকানি ভারতের ডিজিটাল অবকাঠামো এবং প্রাথমিক শিক্ষায় প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতা তুলে ধরবেন। আইআইটি বোম্বাইয়ের সাবেক এই শিক্ষার্থী পদ্মভূষণ ও জোসেফ শুম্পিটার পুরস্কারে ভূষিত হয়েছেন। এবার ভারতের সম্পূর্ণ পরীক্ষা ব্যবস্থার কাঠামোগত ও প্রযুক্তিগত আমূল পরিবর্তনে নেতৃত্ব দেবেন তিনি।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
এত মূল্যবৃদ্ধি দেখিনি, গরুর মাংস কেনা বন্ধ করে দিয়েছি
এবার তেলেঙ্গানার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করলো খোদ বিজেপি
সর্বশেষ খবর
প্রথমবার ২৬ দেশের অংশগ্রহণে বাংলাদেশে ‘প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ’ আর্চারি
প্রথমবার ২৬ দেশের অংশগ্রহণে বাংলাদেশে ‘প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ’ আর্চারি
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
মানুষের শরীর থেকে ‘অ্যাপেনডিক্স’ কেন এখনও হারিয়ে যায়নি?
মানুষের শরীর থেকে ‘অ্যাপেনডিক্স’ কেন এখনও হারিয়ে যায়নি?
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি