দুবাই থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ফ্লাইটে ধোঁয়ার আতঙ্ক, জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ১৬:৪৭আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৬:৪৭

দুবাই থেকে মুম্বাইগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ধোঁয়া দেখতে পেয়ে ভারতের গুজরাটের রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করিয়েছেন পাইলট। সোমবারের এই ঘটনায় উড়োজাহাজটির সব যাত্রীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে এবং বড় ধরনের বিপদ থেকে রক্ষা মিলেছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ফ্লাইটের পাইলট ধোঁয়া দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে রাজকোট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুরোধ জানান। খবর পেয়ে সতর্কতা হিসেবে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স রানওয়েতে প্রস্তুত রাখা হয়। পরবর্তীতে বিমানটি নিরাপদে অবতরণ করে। রাজকোটের পুলিশ কমিশনার জানিয়েছেন, উদ্বেগের কোনও কারণ নেই; সব যাত্রী সম্পূর্ণ নিরাপদ আছেন এবং তাদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

গত কয়েক মাসে ইন্ডিগোর বিমানে জরুরি পরিস্থিতির এটি দ্বিতীয় ঘটনা। এর আগে গত মে মাসে হায়দরাবাদ থেকে চণ্ডীগড়গামী ইন্ডিগোর একটি বিমানে এক যাত্রীর পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে কেবিনে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল।

১৯৮ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে ফ্লাইটটি শহীদ ভগত সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ট্যাক্সিং করার সময় ওই দুর্ঘটনা ঘটে। কেবিন ক্রুরা দ্রুত আগুন নিভিয়ে ফেললেও ততক্ষণে ধোঁয়া ছড়িয়ে পড়ায় জরুরি বহির্গমন পথ ব্যবহার করে যাত্রীদের নামানো হয়। ওই সময় একজন যাত্রী আহত হয়েছিলেন, তবে বাকি সবাই নিরাপদে নেমে আসেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
বানর ‘পাঞ্চ’-এর প্রথম জন্মদিনে কার্ড পাঠালেন হাজারো ভক্ত
ঐতিহাসিক আদিনা মসজিদের কাছে শিবলিঙ্গ স্থাপন নিয়ে উত্তপ্ত মালদহ
‘শান্তির স্বার্থে’ ইরানে টানা তৃতীয় রাত হামলা স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
২৬ টুথপেস্টে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
২৬ টুথপেস্টে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
এক হাজার ফাউন্ডারের হাতে জমির দলিল তুলে দিলো ‘সুখের খামার’
এক হাজার ফাউন্ডারের হাতে জমির দলিল তুলে দিলো ‘সুখের খামার’
গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান মামুনুল হকের
গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান মামুনুল হকের
বানর ‘পাঞ্চ’-এর প্রথম জন্মদিনে কার্ড পাঠালেন হাজারো ভক্ত
বানর ‘পাঞ্চ’-এর প্রথম জন্মদিনে কার্ড পাঠালেন হাজারো ভক্ত
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত