জাপানে ভূমিকম্পে শপিং মলে বিস্ফোরণ-ধস, অনেকে আটকে পড়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ১৭:৫৫আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৭:৫৫

জাপানের কুমামোতো শহরে ৭.১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পের পর বিস্ফোরণে একটি শপিং মল আংশিক ধসে পড়েছে। এই ঘটনায় ভবনের ভেতরে বেশ কয়েকজন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে এই তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাত দিয়ে এনএইচকে জানায়, ভবনটির দ্বিতীয় তলা ধসে পড়ার সময় ভেতরে ঠিক কতজন আটকে ছিলেন তা এখনও স্পষ্ট নয়। এনএইচকে-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে প্রায় ৫০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার বিকালে জাপানের দক্ষিণাঞ্চলের নাগাসাকি থেকে প্রায় ৯৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত কুমামোতো শহরে ভূকম্পনটি অনুভূত হয়। এতে একটি মহাসড়কের সেতু বেঁকে যায় এবং অন্তত আরেকটি ভবন ধসে পড়ে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক অনুমানে স্থানীয় পুলিশ জানিয়েছে ৯ জন নিখোঁজ রয়েছেন। তবে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সাংবাদিকদের বলেছেন, কতজন হতাহত হয়েছেন এবং ক্ষতির পরিমাণ ঠিক কতটুকু, তা এখনও স্পষ্ট নয় এবং বিষয়টির মূল্যায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, মানুষ যে আহত হয়েছেন, সে বিষয়ে আমাদের ইতোমধ্যে অবহিত করা হয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এছাড়া রাস্তাঘাট, সেতু এবং ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাইওয়ানভিত্তিক চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিএসএমসি ওই এলাকার নিজস্ব কারখানা থেকে শ্রমিকদের সরিয়ে নিয়েছে বলে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন।

উল্লেখ্য, ঠিক ১০ বছর আগে কুমামোতোতে এক ভয়াবহ ভূমিকম্পে ২৭৫ জনের মৃত্যু হয়েছিল এবং আরও ২ হাজার ৩৯ জন আহত হয়েছিলেন।

সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলি অভিযানে ধ্বংস স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত ফিলিস্তিনি শিশুরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত