কোটিপতি আইআইটিয়ান, আছে ৩ বাড়ি; ধার করে দিলেন আয়কর

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ০৮:১৩আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৮:২৯

কাগজে-কলমে কোটিপতি, সম্পদের কমতি নেই; তবুও মাত্র ১৫ হাজার রুপি আয়কর দেওয়ার মতো নগদ অর্থ নেই হাতে। ভারতের মর্যাদাপূর্ণ আইআইটি গ্র্যাজুয়েটের এমন অদ্ভুত আর্থিক পরিস্থিতির কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছেন প্রতিভা গোয়েল নামের এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিভা গোয়েল জানান, তার ওই তরুণ আইআইটিয়ান মক্কেল বিগত ৫ বছর ধরে বছরে ১ কোটি রুপির বেশি বেতন পাচ্ছেন এবং তার ৩টি বাড়ি রয়েছে (যার ২টি নির্মাণাধীন)। এত সম্পদ থাকা সত্ত্বেও ১৫ হাজার রুপির বকেয়া আয়কর মেটাতে না পেরে তিনি আগস্টের বেতন পাওয়া পর্যন্ত সময় চেয়েছিলেন। তবে অতিরিক্ত সুদ এড়াতে শেষ পর্যন্ত টাকা ধার করেই কর পরিশোধ ও রিটার্ন জমা দেন ওই যুবক। এতে সিএ মন্তব্য করেন, ‘আমাদের দেশে আর্থিক সচেতনতা অত্যন্ত জরুরি!’

পোস্টটি ভাইরাল হতেই বিভিন্নজন মন্তব্য করছেন। সোশ্যাল মিডিয়ায় এক ব্যবহারকারী লিখেছেন, জটিল লজিক মেলানোয় দক্ষ একজন আইআইটিয়ান আয়-ব্যয়ের হিসাব মেলাতে পারলেন না, এটা বিশ্বাসের বাইরে!

অপর একজন বলেন, সম্পদ থাকলেও নগদ টাকার অভাব থাকা এমন অনেক মানুষকে চিনি, তাদের সত্যিই আর্থিক সচেতনতার অভাব রয়েছে।

তৃতীয় একজন একে কেবল ‘লোকদেখানো ভান’ বলে মন্তব্য করেন। তবে চতুর্থ ব্যবহারকারী সিএ-র বক্তব্য সমর্থন করে বলেন, নগদ অর্থের সংকট নিয়ে আসা আমার বেশিরভাগ মক্কেলেরই বছরে আয় ৫০ লাখ রুপির বেশি।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
উপসাগরীয় অঞ্চলে পাকিস্তানের নিরাপত্তা প্রভাব কি বাড়ছে
মার্কিন প্রতিরক্ষা দফতরের নিষেধাজ্ঞার প্রতিবাদ চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
উপসাগরীয় অঞ্চলে পাকিস্তানের নিরাপত্তা প্রভাব কি বাড়ছে
উপসাগরীয় অঞ্চলে পাকিস্তানের নিরাপত্তা প্রভাব কি বাড়ছে
ঐতিহ্যবাহী তকমা পেয়েও যে স্থান পর্যটকশূন্য
ঐতিহ্যবাহী তকমা পেয়েও যে স্থান পর্যটকশূন্য
বিতর্ক যতই থাক, ফিফার পরিকল্পনায় বাংলাদেশ পেতে পারে ৮ কোটি ৬০ লাখ ডলার!
বিতর্ক যতই থাক, ফিফার পরিকল্পনায় বাংলাদেশ পেতে পারে ৮ কোটি ৬০ লাখ ডলার!
এইচএসসি শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষা? আয়ত্ত করুন ৫ গুরুত্বপূর্ণ দক্ষতা
এইচএসসি শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষা? আয়ত্ত করুন ৫ গুরুত্বপূর্ণ দক্ষতা
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়