কাঠমান্ডুকে কেন বলা হয় বিশ্বের ‘মোমো রাজধানী’

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ১৪:০২আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৪:০২

হিমালয়জুড়ে পথের ধারের ব্যস্ত টং দোকান থেকে শুরু করে জমজমাট রেস্তোরাঁ; কমফোর্ট ফুড হিসেবে মোমোর সার্বজনীন জনপ্রিয়তার জুড়ি মেলা ভার। তিব্বত থেকে উৎপত্তি হলেও সীমানা পেরিয়ে সময়ের সঙ্গে সঙ্গে রূপ বদলেছে এই ডাম্পলিং। তবে নেপালের রাজধানী কাঠমান্ডুর মতো মোমোকে এত আপন আর কেউ করে নিতে পারেনি। সেখানে মোমো শুধু খাবার নয়, দৈনন্দিন জীবনচর্চা ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।

কাঠমান্ডুকে ব্যাপকভাবে বিশ্বের ‘মোমো রাজধানী’ হিসেবে গণ্য করা হয়। এই শহরে আনুমানিক ৮ হাজার মোমো রেস্তোরাঁ ও ফুটপাত দোকান রয়েছে। তিব্বতি ঐতিহ্য ও কাঠমান্ডু উপত্যকার স্থানীয় নিওয়ারি সম্প্রদায়ের মশলা, ঝাল ও পুরের মেলবন্ধনে তৈরি হয়েছে নেপালি মোমোর বর্তমান রূপ।

এখানে সাধারণ স্টিমড মোমো ছাড়াও পাওয়া যায় সুস্বাদু ঝোল মোমো (ঝোল বা স্যুপে ডুবানো), সি মোমো বা চিলি মোমো (ঝাল সসে সঁতে করা), কোথে মোমো (একপাশে মচমচে করে ভাজা), ফ্রাইড মোমো এবং মডার্ন ওপেন মোমো। চিকেন, বাফেলো মিট, ভেজিটেবল কিংবা পনির পছন্দমতো পুর বেছে নেওয়া যায়।

তবে কাঠমান্ডুর মোমোর আসল স্বাদ লুকিয়ে থাকে এর চাটনিতে। টমেটো, ভাজা তিল, চীনাবাদাম, রসুন, আদা, তিমুর (নেপালি সিচুয়ান গোলমরিচ) এবং কাঁচা মরিচ দিয়ে তৈরি এই চাটনি খাবারটিতে এনে দেয় এক অতুলনীয় ঝাঁজালো স্বাদ।

বর্তমানে কাঠমান্ডুতে খাবারের উৎসব ও প্রতিযোগিতার অন্যতম মূল আকর্ষণ হয়ে উঠেছে মোমো। পর্যটকদের কাছে কাঠমান্ডুর প্রাচীন মন্দির ও ঐতিহ্যবাহী স্থান দর্শনের মতোই মোমোর স্বাদ নেওয়া এখন এক অপরিহার্য অভিজ্ঞতা।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
পুলিশের হস্তক্ষেপে লন্ডনে বিজয়ের অনুষ্ঠান বাতিল
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
সর্বশেষ খবর
ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকা নিহত: এবার ‘আসল’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২
ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকা নিহত: এবার ‘আসল’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২
১১৫০ টাকার কাজের জন্য চাইলেন ৭০ হাজার, সেই তহশিলদারকে শোকজ
১১৫০ টাকার কাজের জন্য চাইলেন ৭০ হাজার, সেই তহশিলদারকে শোকজ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৯৯
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৯৯
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের