ফ্লাইট বাতিলে বাবা-ছেলেকে ক্ষতিপূরণের নির্দেশ দুই এয়ারলাইন্সকে

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ১৭:৪০আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৭:৪০

পূর্ব কোনও নোটিশ ছাড়াই ফ্লাইট বাতিল করায় ইন্ডিগো এবং টার্কিশ এয়ারলাইন্সকে ১ লাখ ৬০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের চণ্ডীগড়ের এক ক্রেতা সুরক্ষা আদালত। ভুক্তভোগী এক যাত্রী ও তার ছেলেকে অতিরিক্ত টিকিটের খরচ, হোটেলের লোকসান এবং মানসিক হয়রানির জন্য যৌথভাবে এই জরিমানা পরিশোধ করতে হবে এয়ারলাইন্স দুটিকে।

২০২৫ সালের ১৫ আগস্ট দিল্লির এক বাসিন্দা তার ছেলেকে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য ঢাদিল্লি থেকে ইস্তাম্বুল হয়ে ডেট্রয়েটের টিকিট কাটেন। কিন্তু দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের জানানো হয়, পরবর্তী যাত্রা বাতিল করা হয়েছে। ছেলের ১৮ আগস্টের জরুরি ক্লাস ধরতে বাধ্য হয়ে বাবা শেষ মুহূর্তে অতিরিক্ত ২ লাখ ৩৭ হাজার ৪৯২ রুপি খরচ করে লুফথানসা এয়ারলাইন্সের জরুরি টিকিট কাটেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে হোটেল বুকিংও বাতিল হয়ে যায়।

ইন্ডিগো একে অনিচ্ছাকৃত অপারেশনাল সমস্যা বললেও এবং টার্কিশ এয়ারলাইন্স দায় এড়ানোর চেষ্টা করলেও আদালত তাদের সেবায় বড় ধরনের ঘাটতি দেখতে পান। বিচারক বাতিল হওয়া টিকিটের রিফান্ড বাদে অতিরিক্ত টিকিটের পার্থক্য ৬৫ হাজার ৭৯৮ রুপি এবং হোটেলের লোকসান ৪৪ হাজার ৪৬০ রুপি, মোট ১ লাখ ১০ হাজার ২৫৮ রুপি ৯ শতাংশ সুদে ফেরত দেওয়ার নির্দেশ দেন। এর পাশাপাশি মানসিক যন্ত্রণা ও আইনি খরচের জন্য আরও ৫০ হাজার রুপি ক্ষতিপূরণসহ মোট প্রায় ১ লাখ ৬০ হাজার রুপি ৪৫ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
এইচআইভি আক্রান্ত কর্নাটকের আড়াই লাখের বেশি মানুষ
ব্রিকসের মঞ্চে কি গলবে ঢাকা-দিল্লির বরফ, তারেক রহমানকে আমন্ত্রণ মোদির
ইসরায়েলবিরোধী সমালোচনা থামাতেইসরায়েলবিরোধী সমালোচনা থামাতে ‘গোপন বৈঠক’, ওয়াশিংটনে মুখোমুখি ভ্যান্স-নেতানিয়াহু
সর্বশেষ খবর
একদিন পরই হবিগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক বলছে প্রশাসন, ১৪৪ ধারা প্রত্যাহার
একদিন পরই হবিগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক বলছে প্রশাসন, ১৪৪ ধারা প্রত্যাহার
শুধু জিততে নয়, সম্মান আদায় করতেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ: শান্ত
শুধু জিততে নয়, সম্মান আদায় করতেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ: শান্ত
এইচআইভি আক্রান্ত কর্নাটকের আড়াই লাখের বেশি মানুষ
এইচআইভি আক্রান্ত কর্নাটকের আড়াই লাখের বেশি মানুষ
হাতিয়ে নেওয়া ৫০ হাজার টাকা ৩৫টি মোবাইল উদ্ধার করে দিয়েছে পুলিশ
হাতিয়ে নেওয়া ৫০ হাজার টাকা ৩৫টি মোবাইল উদ্ধার করে দিয়েছে পুলিশ
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ