হার মানলো দাম্পত্য, জিতলো প্রেম: প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দিলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ১৭:৪৯আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৮:০৩

প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার চার মাস পর স্ত্রীকে খুঁজে পেলেও ফেরাতে ব্যর্থ হয়ে নিজের উপস্থিতিতেই স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন এক ব্যক্তি। ভারতের উত্তর প্রদেশের চান্দৌলি জেলায় ঘটেছে এই ব্যতিক্রমী ঘটনা।

পেশায় ওয়েল্ডার জীবনাথ রাজভর চাকরির তাগিদেই দিল্লিতে থাকতেন। চান্দৌলিতে তিন সন্তানকে নিয়ে থাকতেন তার ৪৫ বছর বয়সী স্ত্রী সরিতা। স্বামীর অনুপস্থিতিতেই চলন্ত ট্রেনে বাদাম বিক্রেতা অজয় নামের এক তরুণে মন সোপর্দ করেন সরিতা, যার বয়স সরিতার বয়সের প্রায় অর্ধেক। ট্রেনে পরিচয়ের মাধ্যমে শুরু হওয়া সেই প্রণয় থেকে পরে স্বামীকে ছেড়ে অজয়ের সঙ্গে পালিয়ে যান তিনি।

জীবনাথ অনেক খোঁজাখুঁজির পর সম্প্রতি এক রেলওয়ে স্টেশনে অপ্রত্যাশিতভাবে সরিতা ও অজয়কে দেখতে পান। তিনি স্ত্রীকে ঘরে ফেরার আকুল আকুতি জানালেও সরিতা প্রেমিক অজয়ের সঙ্গেই জীবন কাটানোর বিষয়ে অনড় থাকেন। অগত্যা জোর না করে সরিতার ইচ্ছাকেই সম্মান জানান স্বামী। তাদের দুজনকে সোজা রেজিস্ট্রি অফিসে নিয়ে যান এবং নিজের উপস্থিতিতেই সরিতা ও অজয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

নিজের এই অবিশ্বাস্য সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে বিষণ্ন মনে জীবনাথ বলেন, আমি চেয়েছিলাম সে যেন আমার সঙ্গেই থাকে। কিন্তু সে যখন এতে একেবারেই রাজি নয়, তখন আমাদের তো আর কিছুই করার থাকে না।

অন্যদিকে সংসার ভাঙার জন্য উল্টো স্বামীকেই দায়ী করেছেন সরিতা। তার দাবি, জীবনাথ সংসারের খরচের জন্য পর্যাপ্ত টাকা পাঠাতেন না এবং ফোনে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ও বচসা হতো।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/এমওএফ/
সম্পর্কিত
এইচআইভি আক্রান্ত কর্নাটকের আড়াই লাখের বেশি মানুষ
ব্রিকসের মঞ্চে কি গলবে ঢাকা-দিল্লির বরফ, তারেক রহমানকে আমন্ত্রণ মোদির
ইসরায়েলবিরোধী সমালোচনা থামাতেইসরায়েলবিরোধী সমালোচনা থামাতে ‘গোপন বৈঠক’, ওয়াশিংটনে মুখোমুখি ভ্যান্স-নেতানিয়াহু
সর্বশেষ খবর
মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে চাইলে সাধুবাদ জানাবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে চাইলে সাধুবাদ জানাবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আমিরাতের ৫ হাজার ভিসা বাতিলের খবর সঠিক নয়: প্রতিমন্ত্রী
আমিরাতের ৫ হাজার ভিসা বাতিলের খবর সঠিক নয়: প্রতিমন্ত্রী
একদিন পরই হবিগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক বলছে প্রশাসন, ১৪৪ ধারা প্রত্যাহার
একদিন পরই হবিগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক বলছে প্রশাসন, ১৪৪ ধারা প্রত্যাহার
শুধু জিততে নয়, সম্মান আদায় করতেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ: শান্ত
শুধু জিততে নয়, সম্মান আদায় করতেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ: শান্ত
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ